সন্ধান২৪.কম : দুবাই পৌঁছে যাওয়া মহেন্দ্র সিংহ ধোনির দলের একাধিক সদস্য কোভিড-১৯ আক্রান্ত। আইপিএল শুরুর আগেই করোনার ধাক্কায় কেঁপে উঠল ক্রিকেট! জানা গেল, আক্রান্তদের মধ্যে রয়েছেন এক ভারতীয় মিডিয়াম পেসার। হালফিলে যিনি ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে খেলেছেন। কোচ, সহকারী কোচ, অন্যান্য সদস্য মিলিয়ে আক্রান্তের সংখ্যা অন্তত দশ।


ভারতীয় ক্রিকেট বোর্ড বা সিএসকের পক্ষ থেকে শুক্রবার রাত পর্যন্ত নির্দিষ্ট করে জানানো হয়নি, কত জন আক্রান্ত হয়েছেন বা কারা কারা সংক্রমিত। প্রত্যেকের দ্বিতীয় পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করা হচ্ছে। শনিবারের মধ্যে যা হাতে আসার কথা। দ্বিতীয় ফলও পজিটিভ এলে নাম প্রকাশ করে হবে। দুবাই এবং আবু ধাবিতে প্রত্যেকটি দল আলাদা হোটেলে অন্যদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে থাকছে। এর পাশাপাশি নিভৃতবাসের জন্য আলাদা হোটেল ঠিক করা হয়েছে। আক্রান্তদের দ্রুত সেখানে সরানোর ব্যবস্থা হচ্ছে।


