সন্ধান২৪.কমঃ দুর্গতিনাশিনী দশভুজা দেবীর বোধনের মধ্য দিয়ে কালথেকে নিউইয়র্কে শুরু হচ্ছে বাঙ্গালী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
তিথি,নক্ষত্র ও বিধান অনুুযায়ী আগামী ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর যথাক্রমে শনি,রবি,সোম.মঙ্গল ও বুধবার পূজা অনুষ্ঠিত হবে।
৩০ সেপ্টেম্বর বোধন পূজার মধ্য দিয়েই সার্বজনীন শারদীয়া দূর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।
আগামী কাল থেকে ঢাকের বোল, কাঁসর ঘণ্টা ও শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠবে পূজামন্ডপ। শাস্ত্র মতে, মহালয়া, বোধন ও সন্ধিপূজা- এই তিন পর্ব মিলেই দুর্গোৎসব।
জেনে নিন নিউইয়র্কের কোথায় কোথায় দুর্গাপূজা হচ্ছে-
ওঁম শক্তি মন্দির ঃ জ্যাকসন হাইটসের ওঁম শক্তি মন্দিরে ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৪ অক্টোবর রোববার পর্যন্ত সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
জ্যাকসন হাইটস পূজা ফাউন্ডেশন ঃ ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৪ অক্টোবর রোববার পর্যন্ত জ্যাকসন হাইটস পূজা ফাউন্ডেশনের শারদীয়া দুর্গাপূজা ৭৭-১১১৫ উডসাইড এভিনিউতে অনুষ্ঠিত হবে।
হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন ঃ ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৪ অক্টোবর রোববার পর্যন্ত হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশনের ৯৭-১৯ ষ্ট্রিটের রিচমন্ড হিলে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
জ্যামাইকা কালি মন্দির ঃ ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৪ অক্টোবর রোববার পর্যন্ত জ্যামাইকা কালি মন্দিরের বুড্ডেট পিএল-এ শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ হিন্দু মন্দির ঃ এলমহার্ষ্টের ৯৪-৩৯ ৪৪ এভিনিউয়ে বাংলাদেশ হিন্দু মন্দিরের পূজা ১ অক্টোবর শনিবার থেকে ৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত হবে।
সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ঃ সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ইউএসএ‘র ১ অক্টোবর শনিবার থেকে ৪ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজা ৩৪-৬৩ ৫৬ ষ্ট্রীটের দিব্যধাম মন্দিরে অনুষ্ঠিত হবে।
মহামায়া মন্দির ঃ ১ অক্টোবর শনিবার থেকে ৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত ১০৪-১৪ লিভারপুল মহামায়া মন্দিরে শ্রীশ্রী দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ঃ জ্যামাইকার ৮৭-৩৫ ১৬২ ষ্ট্রীটের শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএর পূজা ১ অক্টোবর শনিবার থেকে ৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শ্রীশ্রী গৌর নিতাই মন্দির ঃ ১ অক্টোবর শুক্রবার থেকে ৫ অক্টোবর সোমবার পর্যন্ত ব্রুকলিনের ১২৮ ৩৩ ষ্ট্রীট শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংঘে ঃ ১ অক্টোবর শনিবার থেকে ৫ অক্টোবর বুধবার পর্যন্ত জ্যামাইকার ১৫০ ২৬ হিলসাইড এভিনিউয়ে উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংঘের শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
শ্রীশ্রী রাধা মধাব মন্দির ঃ ১ অক্টোবর শনিবার থেকে ৫ অক্টোবর বুধবার পর্যন্ত ব্রুকলিনের ২৩৬ ইষ্ট ৯ ষ্ট্রীটে শ্রীশ্রী রাধা মধাব মন্দিরে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বাংগালী ক্লাব ঃ ১ অক্টোবর শনিবার থেকে ৫ অক্টোবর বুধবার পর্যন্ত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বাংগালী ক্লাব ইউএসএ শারদীয়া দুর্গাপূজার আয়োজন করেছে।
সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ঃ ২ অক্টোবর রবিবার থেকে ৫ অক্টোবর বুধবার পর্যন্ত উডসাইডের ৫৯ -১৫ ৩৭ এভিনিউয়ের গুলশান টেরেসে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইয়র্ক ঃ ২অক্টোবর রবিবার থেকে ৫ অক্টোবর বুধবার পর্যন্ত জ্যামাইকার ১৪৮-০১ হিলসাইডের তাজমহলে বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইয়র্ক শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।


