সন্ধান২৪.কম: একটি দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান থেকে এক মণ গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভরেরচর হাইওয়ে পুলিশ। মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই পিকআপভ্যানের মালিক মো. আলম (৩৫)। সে কুমিল্লার চান্দ্রিনার হৈচারা গ্রামের দবির উদ্দিনের পুত্র।
জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গত ৩ দিন আগে র জামালদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি পিকআপভ্যান সড়ক দুর্ঘটনায় পড়ে। এ দুর্ঘটনায় কয়েক ব্যক্তি আহত হয়। আহতরা চিকিৎসা নিতে হাসপাতালে চলে যায়। হাইওয়ে পুলিশ পিকআপটি উদ্ধার করে নিজেদের জিম্মায় রাখে।
মঙ্গলবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পিকাপটির মালিক মো. আলম ২ ব্যক্তিকে নিয়ে গাড়ীটি পুলিশের জিম্মা থেকে নিতে আসে। এসময় হাইওয়ে পুলিশের কাছে একটি গোপন ফোন আসে পিকআপভ্যানে মাদক রয়েছে। ঘটনা আঁচ করতে পেরে আলমের সাথে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়। এসময় হাইওয়ে পুলিশ আলমকে আটক করে। পরে ফাঁড়ির ইনচার্জ কমাল উদ্দিন, এসআই বিল্লাল হোসেন, এসআই আনোয়ারুল ইসলাম, সাজেন্ট সাইরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়ীটি তল্লাশি করে ঝুড়ির ভিতর রাখা বেশ কয়েকটি পোলটায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করে।
