Monday, February 23, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রকমারি

দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু

December 8, 2020
in রকমারি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
40
VIEWS
Share on Facebook

রবিবার। ২৩ অগ্রহায়ণ ১৪২৭। ৮ ডিসেম্বর ২০২০। ২২ রবিউস সানি ১৪৪২

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৬০৯ – ইউরোপের দ্বিতীয় পাবলিক লাইব্রেরি চালু হয়।
১৭৯৪ – হেরাল্ড অব রুটল্যান্ডের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৮৬৮ – জাপানে শুউগুনদের একনায়ক শাসনের অবসান ঘটে এবং এরপর থেকে সেদেশে সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া শুরু হয়।
১৮৮১ – ভিয়েনার রিং থিয়েটার পুড়ে যায়।
১৯১৪ – আর্জেন্টিনার উপকণ্ঠে একটি দ্বীপপুঞ্জের কাছে ফাল্কল্যান্ড সাগরে বৃটিশ ও জার্মানীর মধ্যে বড় ধরণের যুদ্ধ সংঘটিত হয়েছিল।
১৯১৭ – ব্রিটেনের কাছে জেরুজালেমের আত্মসমর্পণ।
১৯১৮ – ব্রিটেন জেরুজালেম দখল করে।
১৯২৩ – যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে বন্ধুত্ব চুক্তি হয়।
১৯৪১ – গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৬ – সংবিধান রচনার জন্য দিল্লিতে ভারতের গণপরিষদের প্রথম সভা হয়।
১৯৪৯ – চীনের জাতীয়তাবাদী নেতা চিয়াং কাইশেক মাওসেতুং এর নেতৃত্বে কমিউনিষ্ট দলের সমর্থকদের কাছে পরাজিত হওয়ার পর কিছু সংখ্যক সমর্থক নিয়ে তাইওয়ানে পালিয়ে যান।
১৯৫৮ – নিখিল আফ্রিকা গণ সম্মেলন ঘানার রাজধানী আক্রায় অনুষ্ঠিত হয় ।
১৯৭১ – ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচী বন্দরে হামলা করে।
১৯৭১ – শেরপুরের নকলা পাক হানাদার মুক্ত হয়।
১৯৭৪ – গ্রীসে রাজতন্ত্র বিলুপ্ত হয়।
১৯৮৫ – দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা [সার্ক] গঠিত হয়।
১৯৮৭ – ফিলিস্তিনে ইহুদি বসতকারী ইজরায়েলের সৈন্যরা গাজা সীমান্তে এক সড়ক ‘দূর্ঘটনায়’ ৪ ফিলিস্তিনিকে হত্যা করে ও ৭ জনকে আহত করে। এর ফলে ইন্তিফাদা আন্দোলন শুরু হয়।
১৯৯১ – এই দিন রাশিয়া, বেলারুশ ও ইউক্রেইনের নেতারা একটি চুক্তির মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করেন এবং কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করেন।
১৯৯৬ – জাকার্তায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন শুরু হয়।
১৯৯৭ – ৪৫ বছর বয়স্ক জেনী হিপলি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন এবং নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন।
২০০৯ – বাগদাদে এক বোমা বিষ্ফোরণে ১২৭ জন নিহত ও ৪৪৮ জন আহত হয়।

জন্ম:
১৬২৬ – সুইডেনের রানি ক্রিশ্চিয়ানা।
১৮৩২ – নোবেলজয়ী [১৯০৩] নরওয়েজীয় কবি ও নাট্যকার বিওর্নস্টার্নে বিওর্নসন।
১৮৬৫ – জাক হাদামার্দ, ফরাসি গণিতবিদ।
১৯০০ – খ্যাতিমান নৃত্যশিল্পী উদয়শঙ্কর।
১৯১৩ – কমিউনিস্ট বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ চিন্মোহন সেহানবীশ।
১৯২৭ – ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু ব্রজেন দাস।
১৯৪১ – জিওফ্রে চার্লস হার্স্ট, প্রাক্তন ইংরেজ ফুটবলার।

  

মৃত্যু:
১৫৬০ – সুইডেনের রাজা ফ্রেডরিক।
১৯০৩ – খ্যাতনামা বৃটিশ চিন্তাবিদ ও দার্শনিক হার্বাট স্পেনসার।
১৯২০ – শাইখুলহিন্দ হযরত মাওলানা মাহমুদ হোসাইন।
১৯৫৫ – জার্মান গণিতবিদ হেরমান ভাইল।
১৯৮০ – বিটলসের কিংবন্তী ও শান্তিকর্মী জন লেনন নিউ ইয়র্কে মার্ক ডেভিড চাপম্যান নামক মানসিক ভারসাম্যবিহীন এক ব্যক্তির গুলিতে নিহত হন।
১৯৮৬ – বাংলাদেশী সাহিত্যিক ও শিক্ষাবিদ আ. ন. ম. বজলুর রশীদ।
১৯৯১ – মেলবোর্ন অলিম্পিক [১৯৫৬] তিন হাজার মিটার, পাঁচ হাজার মিটার ও ৬ মাইল দৌড় প্রতিযোগিতায় রেকর্ড সৃষ্টিকারী অ্যাথলিট গর্ডন পিরি।

 

Related Posts

রকমারি

হাসপাতালে রোগীকে দেখতে যাওয়া না ছবি তুলে ফেসবুক-পেপারে দেওয়া ?

January 30, 2025
7
আন্তর্জাতিক

অর্ধ শতাব্দীর সবচেয়ে মারাত্মক তুষারঝড়ে ঢেকে গেছে সিউল

November 27, 2024
6
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version