দেশের ২৭৫টি সংবাদপত্র বন্ধ হয়ে গেছে

সন্ধান২৪.কম : বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টস নেটওয়ার্ক (বিআইজেএন) এর এক জরিপে জানা যায়,  করোনা এই দুঃসময়ে দেশের উপজেলা, জেলা ও বিভাগীয় শহর থেকে প্রকাশিত ৪৫৬টি স্থানীয় সংবাদপত্রের মধ্যে ২৭৫টি (৬০.৩১%) সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। অনিয়মিত অর্থাৎ বিজ্ঞাপন পেলে অথবা অর্থসংস্থান হলে ১৮টি (৩.৯৫%) সংবাদপত্র প্রকাশ করা হয়। 

শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  সংগঠনটির প্রধান সমন্বয়কারী আমীর খসরু  বলেন, দেশের ৩৪ টি জেলার ৪৫৬ টি স্থানীয় সংবাদপত্রের ওপর সম্প্রতি জরিপ চালানো হয়। জরিপের ফলাফলে এ তথ্য উঠে আসে।

আমীর খসরু বলেন, সংবাদপত্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রধান কারণ বিজ্ঞাপন বন্ধ হয়ে যাওয়া। একারণে স্থানীয় পর্যায়ের অনেক তথ্য আর উঠে আসছে না। স্থানীয় অধিকাংশ সংবাদ জাতীয় পত্রিকার জায়গা পায়না। ফলে স্থানীয় পত্রিকার মাধ্যমে এই তথ্য প্রবাহ সচল থাকে। 

 

Exit mobile version