শাস্তির মেয়াদ শেষে দেশে ফিরে অধিনায়কত্ব পাচ্ছেন না সাকিব

সন্ধান২৪.কম : নির্বাসনের মেয়াদ কাটিয়ে উঠে নেতৃত্বের মুকুট ফিরে পাননি স্টিভ স্মিথ। সাকিব আল হাসানের অদৃষ্টেও একই ভবিতব্য লেখা থাকছে। বছর খানেকের শাস্তি কাটিয়ে উঠে রাজ্যপাট হারানো সম্রাটের মতোই লাগতে পারে তাঁর।

ভারতীয় এক বুকির দেওয়া প্রস্তাব ঠিক সময়ে কর্তাদের কাছে পেশ না করায় এক বছরের জন্য নির্বাসিত বাংলাদেশের অলরাউন্ডার। যার মেয়াদ শেষ হচ্ছে ২৯ অক্টোবর। সব ঠিকঠাক থাকলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের হয়ে ফের দেখা যেতে পারে তাঁকে। নির্বাসনের আগে তিনিই ছিলেন অধিনায়ক, দলের সেরা তারকা। কামব্যাকের পরেও সেরা তারকা তিনিই থাকবেন। কিন্তু মাথায় থাকবে না তাজ। টেস্ট সিরিজে টস করতে যাবেন গত নভেম্বরে ইডেনে গোলাপি বলে দিন-রাতের টেস্টে বিরাট কোহালির সঙ্গী সেই মোমিনুল হকই।

Exit mobile version