সন্ধান২৪.কমঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা সুন্দরগঞ্জের সংসদ সদস্য ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর সাথে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা এক সম্বর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শামীম হায়দার বলেন, দেশে রাজনৈতিক শুন্যতা বিরাজ করছে তার থেকে পরিত্রানের জন্য বিচক্ষণ ও সৎ নেতৃত্বের প্রয়োজন। যোগ্য,সৎ ও অভিজ্ঞ রাজনীতিকরা দেশের হাল ধরলে, তবেই দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।
তিনি বলেন,পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের অনুসৃত প্রশাসনের বিকেন্দ্রীকরন ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, উপজেলা ব্যবস্থা প্রবর্তনের ফলে আজ গ্রাম বাংলা শহরে রুপান্তরিত হয়েছে । ভবিষ্যতের উন্নয়নে দেশের আটটি বিভাগকে ৮টি প্রদেশে রুপান্তরিত করে উন্নয়নের সুসম বন্টন করতে হবে।
গত ৮ মার্চ বুধবার সন্ধ্যা ৭ টায় জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে শামীম হায়দারের আগমন উপলক্ষে এ আয়োজনে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আব্দুন নুর বার এ ভূইয়া।

দলের সাংগঠনিক সম্পাদক আবদূন নূরের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপদেষ্টা শহিদুর রহমান, মুক্তিযোদ্ধা ও উপদেষ্টা শওকত আলী, মুক্তিযোদ্ধা ও উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক আসিফ বারী টুটুল,সহ সভাপতি এস এম ইকবাল, সহ সভাপতি নুর ইসলাম বর্ষন, হাবিবা বেগম ,দারাব ইউ জুলহাস,শাহজাহান সাজু, বজলুর রহমান, আবদুল কাদির লিপু,মি গুপ্তা,উত্তম ডাকুয়া, এন এস এন রুবেল, ফয়সল আহমদ দারাব,বাবর আহমদ,ইউনুস আলী প্রমুখ ।
অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতির পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে ফুল দিয়ে বরণ করা হয়।


