সন্ধান২৪.কমঃ গত সোমবার (২ মার্চ) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সংগঠন আমেরিকা–বাংলাদেশ প্রেস ক্লাব-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ায় দেশ ও জাতির কল্যাণ, প্রবাসী বাংলাদেশিদের শান্তি-সমৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত সফলতা কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শওকত ওসমান রচি ও ইফতার মাহফিল সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার ।
সভাপতির বক্তব্যে শওকত ওসমান রচি বলেন, প্রবাসে বাংলাদেশি সাংবাদিকদের দায়িত্ব কেবল সংবাদ পরিবেশন নয়, বরং কমিউনিটির ইতিবাচক চিত্র তুলে ধরা এবং নতুন প্রজন্মের মধ্যে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা। তিনি সংগঠনের ঐক্য ও পেশাগত মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি দর্পণ কবির, সাবেক সভাপতি মোহাম্মদ সাঈদ এবং সহ-সভাপতি ও ইফতার মাহফিলের কনভেনর মনজুরুল হক।
বক্তারা বলেন, প্রবাসে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সংহতি আরও জোরদার করা সময়ের দাবি। তারা এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান যুদ্ধাবস্থার অবসান ঘটিয়ে বিশ্বে শান্তি স্থাপনে বিভন্ন রাষ্ট্রের প্রতি তারা আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আবুবকর সিদ্দিক, কোষাধ্যক্ষ মল্লিকা খান মুনা, সদস্য সীমা সুস্মিতা, তাপস সাহা, উত্তম সাহা , রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট গিয়াস আহমেদ,নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি রকি আলিয়ান, ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু, ফাহাদ সোলাইমান, এস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলস এর স্বত্বাধিকারী নজরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, সম্পাদক , সংগঠনের সদস্য ও কমিউনিটির বিশিষ্টজনেরা।
রমজান মাসের বরকত ও শান্তি কামনা করে ইফতার মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন অ্যাটর্নি মঈন চৌধুরী।
প্রবাসে কর্মব্যস্ততার মাঝেও এ আয়োজন ছিল সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ক্লাব কর্মকর্তা ও সদস্য ছাড়াও এই ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের আবহে ইফতার ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
