সন্ধান২৪.কম : পটুয়াখালীর দশমিনা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে ব্রিজ ভেঙে যাবার আশঙ্কায় ব্রিজের জয়েন্ট দড়ি দিয়ে বেঁধে রেখেছে স্থানীয়রা।
প্রতিদিন এই ব্রিজটি দিয়ে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিশু ও বৃদ্ধসহ কয়েকশত লোক আসা যাওয়া করে। এমন পরিস্থিতিতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা শুভময় রায়, দোকানদার রিপন জানান, প্রায় পাঁচ বছর আগে ব্রিজের একপাশ সরে যায়। ভাঙন আটকাতে আমরা মোটা রসি দিয়ে বেঁধে দিয়েছি। দশমিনা ইউপি চেয়ারম্যান অ্যাড. ইকবাল মাহমুদ লিটন বলেন, ব্রিজটি বর্তমানে সুতা দিয়ে বাঁধা অবস্থায় আছে। উপজেলা প্রকৌশলী মো. মোকবুল হোসেন বলেন, ব্রিজটি সংস্কারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।


