সন্ধান২৪.কম : ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে গেরুয়া শিবির বিজেপির রোষে অমিতাভ বচ্চন । মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক অভিমন্যু পওয়ার মঙ্গলবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ।
ধর্মা আচ্ছাদিত বিজেপির নেতা অভিমন্যুর দাবি, টেলিভিশনে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ের ১টি পর্বে হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে। এমনকি তাঁদের অপমান করার চেষ্টা করেছেন অমিতাভ। সেই সঙ্গে হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্য়ে বিভেদ তৈরির করারও চেষ্টা করা হয়েছে। অমিতাভ ছাড়াও ওই শোয়ের নির্মাতা সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন-এর বিরুদ্ধেও নালিশ ঠুকেছেন অভিমন্যু। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেছেন ওই বিজেপি বিধায়ক।

‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র দ্বাদশ সিজনের কর্মবীর স্পেশাল এপিসোড ঘিরেই যাবতীয় আপত্তি তুলেছেন কেন্দ্রের বিজেপি বিধায়ক অভিমন্যু। এ দিন লাতুরের পুলিশ সুপার নিখিল পিঙ্গলের কাছে ২ পাতার দীর্ঘ অভিযোগপত্রে অমিতাভের বিরুদ্ধে তিনি লিখেছেন, ‘হিন্দুদের অপমান করার চেষ্টা করা হয়েছে। হিন্দু এবং বৌদ্ধরা, যাঁরা শান্তিতে সহাবস্থান করছেন, তাঁদের মধ্যে বিভেদ সৃষ্টি করারও চেষ্টা চলেছে।’
‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর ওই স্পেশাল এপিসোডের ১টি প্রশ্ন ঘিরেই আপত্তি তুলেছেন অভিমন্যু। ওই এপিসোডে বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন সমাজকর্মী বেজওয়াডা উইলসন এবং অভিনেতা অনুপ সোনি। তাঁদের প্রতি অমিতাভের প্রশ্ন ছিল: ১৯২৭-এর ২৫ ডিসেম্বর বি আর অম্বেডকর এবং তাঁর অনুগামীরা কোন গ্রন্থ পুড়িয়ে দিয়েছিলেন? ৬ লক্ষ ৪০ হাজার টাকা পুরস্কার মূল্যের ওই প্রশ্নের উত্তরে ৪টে অপশন ছিল।