ধানক্ষেতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ‌১

সন্ধান২৪.কম : ১৪ বছরের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্প্রতি ঘটা এ ঘটনায় আজ মঙ্গলবার সন্ধ্যায় এক ধর্ষককে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই কিশোরীকে মঙ্গলবার সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 জানা যায়,  গত  ১৩ অক্টোবর  রাত সাড়ে ১০টায়  উপজেলার নরসিংহপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের ১৪ বছরের কিশোরী প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে তিন বখাটে পাশের ধানক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। রাতেই অভিভাবকদের বিষয়টি জানায় সে।

অভিযোগ রয়েছে, ধর্ষকরা প্রভাবশালী হওয়ায় তাদের আত্মীয়-স্বজন কিশোরীর অভিভাবকদের মামলা করতে দেয়নি। আপসে মিমাংসা করার জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে। আজ মঙ্গলবার মেয়েটি আরো বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে থানার ওসি  ঘটনাস্থলে গিয়ে একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ধর্ষক বিল্লাল হোসেনকে আটক করে।

দোয়ারাবাজার থানার ওসি মো. নাজির আলম বলেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। আমরা জানার পর পরই এক ধর্ষককে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে। ধর্ষিতার পক্ষে মামলার প্রস্তুতি চলছে।

সুনামগঞ্জের পুলিশ মো. মিজানুর রহমান জানান, ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়া গেছে। তিনজন ঘটনার সঙ্গে জড়িত ছিল। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী দুজনকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। নির্যাতিতা মেয়েটি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

Exit mobile version