ওয়াসিম আকরাম একজন সমর্থক পেয়ে গেলেন। সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার একদিনের ক্রিকেটে এখন আর প্রাণের স্পন্দন খুঁজে পান না।
তাই তিনি এই ফরম্যাট বন্ধ করে দেওয়ার পক্ষে। উসমান খাজাও বললেন, একদিবসী ক্রিকেট ‘ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।’
৩১-এ ওডিআইকে বিদায় বলে দেওয়া ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের অবসর নাড়া দিয়েছে ক্রিকেটবিশ্বকে। ওয়াসিম আকরামের পর পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলীয় খেলোয়াড় উসমান খাজাও ওডিআইয়ের ভবিষ্যৎ দেখছেন না।
খাজা বলেন, ‘এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত, টেস্ট ক্রিকেট আছে, যেটি তিন সংস্করণের মূল। টি ২০ আছে। সারা বিশ্বে টি ২০-র ফ্র্যাঞ্চাইজি লিগ বাণিজ্যিক দিক দিয়ে সফল। বিনোদনের উৎস। এরপর ওয়ানডে ক্রিকেট। তিন সংস্করণে এর অবস্থান তৃতীয়। আমি মনে করি, ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে। ওয়ানডে বিশ্বকাপ আছে, যেটা মজার। দেখতেও ভালো লাগে। এর বাইরে আমি ওয়ানডে নিয়ে অতটা আগ্রহী নই।’


