ধোনির বিদায়ে মন খারাপ, ক্রিকেট মাঠ থেকে অবসর নিচ্ছেন পাক সমর্থক বসির চাচা

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনির বিদায়ের পর এতগুলো ঘণ্টা, এতগুলো মিনিট-সেকেন্ড কেটে গেল। কিন্তু তাঁকে ঘিরে উথাল-পাথাল আবেগ, ঘোর ঘোর লাগা নস্ট্যালজিয়া– কোথায় থামছে সে সব?

আর এসবের মধ্যেই ধোনির অবসর ঘিরে সবচেয়ে বড় রোম্যান্টিক কাহিনিটার জন্ম দিলেন এমন একজন মানুষ, যিনি ধোনির বন্ধু নন। এমনকী এদেশের বাসিন্দাই নন! পাকিস্তানি এক সমর্থক। বিখ্যাত ‘বসির চাচা’। যাঁকে ভারত–পাকিস্তান ম্যাচে গ্যালারিতে সব সময় দেখা যায়, যিনি পাকিস্তানি হয়েও ধোনির অসম্ভব ভক্ত। সেই বসির চাচা এ দিন বলে দিয়েছেন, আর নয়। এবার তিনিও অবসরে! “কী হবে আর ম্যাচ দেখতে গিয়ে? ধোনিই নেই। আমিও তাই আজ থেকে আর তিনিও নেই!”

ধোনির অবসর ঘিরে সবচেয়ে বড় রোম্যান্টিক কাহিনিটার জন্ম দিলেন হয়ত সেই বসির চাচা। ভাবা যায়, একজনের অবসর নিয়েছেন বলে আরও দু’জন আবেগে সেটা নিয়ে নিলেন! রায়না, বসির চাচা। কেউ নিজের কেরিয়ার ভুলে, কেউ দেশজ সীমানার গণ্ডি ভুলে। 

Exit mobile version