নরওয়েতে করোনা টিকা নেয়ার পর ২৩ জনের মৃত্যু

সন্ধান২৪.কমঃ নরওয়ের  কর্তৃপক্ষ গণমাধ্যমে জানিয়েছে  ফাইজারের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা গ্রহণের পর অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির । এদের মধ্যে ১৩ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, যাদের শরীরে টিকা নেয়ার পরেই পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার নরওয়েজিয়ান মেডিসিন এজেন্সির চিফ ফিজিশিয়ান সাইগার্ড হোর্তেমো বলেছেন, টিকা নেয়ার পর জ্বর ও বমি বমি ভাবের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার সঙ্গে ‘কিছু কিছু দুর্বল রোগীদের ক্ষেত্রে তা ভয়াবহ পরিণতি’ নিয়ে আসতে পারে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যারা মারা গেছেন তাদের বয়স ৮০-র উপরে। যদিও এখনই ভ্যাকসিন নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছে না, তবে কাদের এই টিকা নেয়া উচিৎ, কাদের নয়; সেই নির্দেশনাটি সংশোধন করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মানির গবেষণা প্রতিষ্ঠান বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনা ভ্যাকসিন ‘কমিরনাটি’র প্রথম ডোজ গ্রহণ করেছেন ৩০ হাজারেরও বেশি নরওয়ে অধিবাসী। 

খবর: ব্লুমবার্গ

 

Exit mobile version