সন্ধান২৪.কম: নারায়ণগঞ্জে আপন দুই বোনকে ধর্ষণের ঘটনা ঘটেছে । এ ঘটনায় আবু বক্কর (৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সে কান্দাপাড়া এলাকার জাহাঙ্গীরের বাড়ির কেয়ারটেকার ছিল। ১২ অক্টোবর রাত সাড়ে ১২টায় কান্দাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলমগীর জানান, গত ৫ অক্টোবর মৌচাকের একটি কারখানা থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে আবু বকর ওই দুই বোনকে রাস্তা থেকে ফুসলিয়ে নাতনি বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে ওই বাড়ির নিচ তলার একটি ঘরে নিয়ে দুই বোনকে ধর্ষণ করে। এ সময় স্থানীয়রা আবু বকরকে গণ ধোলাই দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন,সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় এ ঘটনা অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধষর্ণের শিকার দুই বোনের বরাত দিয়ে ওসি জানান, ৫ অক্টোবর রাতে দুই বোন বাবার সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যায়। পরে ওই বাড়ির দারোয়ান আবু বক্করের কাছে গিয়ে আশ্রয় চায়। আবু বক্কর তাদের নাতিন বলে সম্বোধন করে বাড়িতে আশ্রয় দেয় এবং রাতে আবু বক্কর দুই বোনকে ধর্ষণ করে পালিয়ে যায়। ভোরে তারা তাদের বাড়ি চলে আসে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জানায়, বিষয়টি জানাজানি হলে সোমবার রাতে এলাকাবাসী থানায় ফোন করে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ গিয়ে আবু বক্করকে ওই ভবনের ৬ তলার একটি কক্ষ থেকে আটক করে থানায় নিয়ে আসে।
