সন্ধান২৪.কম: গত রোববার ২৭ আগস্ট লং আইলেন্ডের বেথপেইজ এর বøউ বার্ড প্যাভিলিয়নে নারায়নগঞ্জ জেলা বাসীর মিলন মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিস্ট সমাজ সেবক ও বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব নুরে আজম বাবু, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্মাদক ফকরুল আলম , কুমিল্লা সমিতির সাবেক সিঃ সহ – সভাপতি মিয়া মোঃ দুলাল।


বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাস্টি বোর্ড মেম্বার কাজী আজহারুল হক মিলন। সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাবেক সভাপতি সামসুল আলম লিটন, সাবেক সভাপতি মন্জুরুল করিম, সাবেক সাধারণ সম্পাদক আসির উদ্দিন উজ্জল, বিশিস্ট ব্যবসায়ী মহসীন ননী , সাবেক এম পি কাউসার আহামেদ, আসিক সিকদার কবীর, এস এম সায়েম মিটু, শওকত হোসেন স্যামল , হুমায়ুন কবীর তুহিন,প্রধান পৃষ্ঠপোষক মোস্তাক আহমাদ নিউটন, রাফাত হোসেন, অনুষ্ঠান উদ্বোধন করেন ডাঃ শামিম আহমেদ।

অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন সভাপতি মির্জা ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তফা জামান শামিম,আহবায়ক ডা.সাবরিন পপ্পি, সদস্য সচিব খালেদ আক্তার ,প্রধান সম্মনয়কারী আলী হোসেন, যুগ্ম সদস্য সচিব ফারহানা আমান নুপুর, খেলাধুলা পরিচালনা করেন সোহেল আহামেদ।


