Friday, April 3, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নারায়ণগঞ্জে দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দেয়ার দাবিতে নিউইয়র্কে  মানববন্ধন 

March 15, 2021
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
85
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কঃ  নারায়ণগঞ্জে দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দেয়ার দাবিতে, বাংলাদেশে ক্রমবর্ধমান জোরপূর্বক ধর্মান্তকরণ ও মূর্তিভাঙ্গার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের  নিউইয়র্কে এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাইনোরিটি কোয়ালিশন, ইউএসএ  এর আয়োজক ছিল।

১৩ মার্চ, শনিবার বাঙালীর রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সমাবেশে, বাংলাদেশে প্রতিনিয়ত সংখ্যালঘু নির্যাতন , নিপীড়ন , ধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তর , জোরপূর্বক জমি দখল , দেশ ত্যাগে বাধ্য করা, মন্দির/ উপাসনালয়ে হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জাতিগত বৈষম্য ও ক্ষমতার অপব্যবহার প্রতিহত করার জন্য দেশের মানুষসহ সুশীল সমাজের প্রতি আহ্বান জানানো হয়। 

 মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন হিন্দু, বৌদ্ধ, ক্রিস্টিন ঐক্য পরিষদ, হিন্দু কোয়ালিশন, নিউ ইয়র্ক বুদ্ধিস্ট কমিউনিটির নেতৃবৃন্দ। এতে  বক্তব্য রাখেন কমিউনিটি নেতা শীতাংশু গুহ, ঐক্য পরিষদের দুই প্রেসিডেন্ট ডাক্তার টমাস দুলু রায় ও রণবীর বড়ুয়া, হিন্দু কোয়ালিশনের আহবায়ক  দীনেশ চন্দ্র মজুমদার, গোবিন্দ বানিয়া, প্রকাশ গুপ্ত, নিতাই বাগচি, অংশু বৈদ্য, সঞ্জিত ঘোষ প্রমুখ। বৌদ্ধদের পক্ষে বক্তব্য রাখেন মং এপ্রু, নিরুময় এবং অন্যান্যরা।   অনুষ্ঠান সঞ্চালনা  করেন শ্রী দীপক দাশ। 

সমাবেশে শিতাংশু গুহ দেবোত্তর সম্পত্তি ফেরত চেয়ে প্রধানমন্ত্রীকে  হস্তক্ষেপ করার আহবান জানিয়ে বলেন,  মেয়র আইভীর নানা, মা, মামা ও চাচার নাম দেবোত্তর সম্পত্তিতে আছে, মেয়র হিসাবে এ সম্পত্তি মন্দিরকে ফিরিয়ে দেয়ার দায়িত্ব তিনি এড়াতে পারেন না। শিতাংশু গুহ বলেন, দেবোত্তর সম্পত্তি ক্রয়-বিক্রয় অবৈধ, কাজেই মন্দিরের সম্পত্তি মন্দিরকে ফিরিয়ে দিতে হবে।

গোবিন্দ বানিয়া তার বক্তব্যে খোকন সাহা’র বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।  দীনেশ মজুমদার ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান। প্রকাশ গুপ্ত বলেন, আমরা আর কত প্রতিবাদ করবো? নিতাই বাগচী সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। মং এপ্রু ও নিরাময় রাঙ্গুনিয়ায় বৌদ্ধ ভিক্ষুকে পুনর্বাসিত করার আহ্বান জানান। টমাস দুলু রায় বলেন, আমরা বারবার প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, কোন কাজ হচ্ছেনা। রণবীর বড়ুয়া বৌদ্ধভিক্ষু বিরুদ্ধে তথ্যমন্ত্রীর অপতৎপরতার নিন্দা জানান। 

সমাবেশে বিভিন্ন বক্তা বলেন, সদ্য  নেত্রকোণার দুর্গাপুর পৌরশহরের বাগিচা পাড়া শ্মশান কালী মন্দিরের মূর্তির মাথা ভাঙচুর, কুড়িগ্রামের চিলমারীতে একটি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা, শ্রীপুরে রাতের আদরে সরস্বতী প্রতিমা ভাঙচুর ও দেশের বিভিন্ন  প্রত্যন্ত অঞ্চলের ঘটনা তুলে ধরেন। বক্তারা সম্প্রতি ২০২০ সালে মাহারিতে তিন হাজারের উপর ঘটিয়ে যাওয়ার নির্যাতনের তীব্র নিন্দা করে সরকারকে আহ্বান করেন দোষীদের যেন বিচারের আওতায়  আনা হয়।  

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কুখ্যাত ভুমিদস্যু এরশাদ মাহমুদ কর্তৃক জ্ঞানশরণ বিহারের জমি ও বিহারদখলের উদ্দ্যেশে  শরণংকর ভিক্ষুকে এলাকা ছাড়া, এদিকে গত প্রায় ৫ মাস ধরে বিহারের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়ায়বিহারের ভিক্ষু শ্রামণরা মানবেতরজীবন যাপন করছে । একজন মন্ত্রীরপক্ষ না নিয়ে সমগ্র বৌদ্ধ জাতিরকথা চিন্তা করে বিষয়টির সুরাহার জন্য প্রধানমন্ত্রী র হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। এতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের লোলাপুর গ্রামের আদিবাসী পচা কিসপট্টার জমি জবরদখল ও হামলা, বান্দরবান, চিম্বুক পাহাড়ে মুরং আদিবাসী গ্রাম উচ্ছেদ হয়েছে। এছাড়া সম্প্রতি বাংলাদেশে কুয়াকাটা, বান্দরবান, কক্সবাজারের উখিয়া,খাগড়াছড়ি সহ বিভিন্ন জায়গায় বৌদ্ধ বিহারে হামলা ও লুটপাটের ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করে দোষিদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানানো হয়। বক্তারা আরো বলেন, রাঙ্গুনিয়ায় স্থানীয় প্রশাসনের মদদেশরণংকর ভিক্ষুর নামে মিথ্যাফেসবুক আইডি বানিয়ে ধর্মীয়উস্কানি মুলক নানা অপপ্রচার চালাচ্ছে । বক্তরা অবিলম্বে তাদের গ্রেফতারের দাবী জানান।

 

Related Posts

নিউ ইয়র্ক

নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু, আজ বায়তুল জান্নাহ মসজিদে জানাজা

March 31, 2026
10
নিউ ইয়র্ক

বাংলাদেশের প্রতি  সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

March 28, 2026
3
No Result
View All Result

Recent Posts

  • বিহারে মন্দিরের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু আট মহিলার! আহত বেশ কয়েকজন
  • ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি
  • নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু, আজ বায়তুল জান্নাহ মসজিদে জানাজা
  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর খারাপের খারাপ ’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ইসরায়েলে একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ১০০ শহরে বেজে উঠলো সাইরেন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version