সন্ধান২৪.কমঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন । সোমবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ থেকে নির্বাচনী প্রচারণায় নামলাম। নৌকার পক্ষে কাজ করব।
শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ হলো নৌকার ঘাঁটি। এখানে অন্য কিছু হবে না। প্রার্থী যেই হোক, নৌকার বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। নারায়াণগঞ্জে নানাভাবে আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। নারায়াণগঞ্জ নিয়ে অন্য খেলা খেলবেন না।
এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নিজের দলের সংসদ সদস্য শামীম ওসমানকে ‘গডফাদার’ আখ্যা দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর আলম তার লোক বলে যে মন্তব্য করেছিলেন।
