না ফেরার দেশে গেলেন ফুটবল খোলোয়ার পিনাকী, নিউইর্য়ক কমিউনিটিতে শোকের ছায়া

নিউইর্য়ক ঃ  নিউইর্য়কের প্রিয় মুখ, বিশিষ্ট ফুটবল খোলোয়ার, সংগঠক জ্যাকসন হাইসের  পিনাকী সেন চৌধুরী (সনো) লিভার সংক্রমণে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৮ মার্চ স্থানীয় সময় রাত ১১-৪০মিঃ  যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এন, ওয়াই, ইউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বৎসর।
পিনাকী সেন চৌধুরী (সনো) মৃত্যুকালে  স্ত্রী, কন্যা, পুত্র ও  অসংখ্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রেখে গেছেন।
 বর্তমানে তার দেহ ফিউনারেল হোমে রাখা হয়েছে। ২১ মার্চ নিউজার্সীতে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। তার অন্ত্যেষ্টি ক্রিয়া নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।
পিনাকীর জন্ম ও বেড়ে ওঠা শ্রীমঙ্গলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পিনাকী একসময়ের কৃতি ও জনপ্রিয় ফুটবলার। শ্রীমঙ্গল বৈকালী, মৌলভীবাজার ওয়ান্ডার্স, বৃহত্তর সিলেট একাদশ এবং ঢাকা লীগের নিয়মিত খেলোয়ার ছিল সে। আশির দশকের শেষে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা পিনাকী নিউইয়র্কের বাঙ্গালী কমিনিউটিতে এক প্রিয় মুখ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে সে জড়িত ছিল। পরিবার ও সমাজের প্রতি তার দায়বদ্ধতা ছিল অসীম। ফুটবল অন্ত প্রাণ পিনাকী নিউইয়র্কে তার বাড়ির পাশে এলাকার ছোটদেরকে খেলার প্রশিক্ষণ দিত।
Exit mobile version