না ফেরার দেশে চলে গেলেন নিউইর্য়কের পরিচিত মুখ আব্দুল খালেক খায়ের

আজ মঙ্গলবার জানাজা ও দাফন

আব্দুল খালেক খায়ের

সন্ধান২৪.কম : নিউইর্য়কের পরিচিত মূখ, বিশিষ্ট সংগঠক, বাংলাদেশ সোসাইটি ইনক-এর সহ সভাপতি , বৃহত্তর নোয়াখালী সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্য এবং বৃহত্তর বেগমগঞ্জ সোসাইটির প্রতিষ্ঠা সভাপতি আব্দুল খালেক খায়ের কমিউনিটিকে শোকে স্তব্ধ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন । তার বয়স হয়েছিলো ৬৫ বছর।  তিনি স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার (৯ নভেম্বর) রাত ৮টায় লং আইল্যান্ড জ্ইুস (এলআইজে) হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত ৩ সপ্তাহ যাবত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার ইন্তেকালের খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। 

ফাইল ছবি :  সব বায়ে আবদুল খালেক খায়েয়, মাঝে আজাদ বাকির ও ডানে কামাল আহমেদ । বাংলাদেশ সোসাইটির  এই তিনজন কর্মকর্তাই এখন ইতিহাসের অংশ হয়ে থাকলেন

বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য মাইনুল উদ্দিন মাহবুব জানান, মরহুম আবদুল খালেক খায়েয়ের প্রথম নামাজে জানাজা মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় নিউইয়র্ক সিটির এলমহার্স্টস্থ মসজিদ আল তৌফিক-এ (৪১-০২ ফ্রসলী ষ্ট্রীট, এলমহার্স্ট, নিউইয়র্ক ১১৩৭৩) এবং দ্বিতীয় জানাজা বেলা ১টায় লং আইল্যান্ড-এর ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে (৮৫৫ ক্যানাল রোড, নিউইয়র্ক ১১৭৬৬) অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ওয়াশিংটন মেমোয়ারিয়ালের মুসলিম কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, এর আগে মহামারী করোনা আক্রান্ত হয়ে ইতিপূর্বে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ এবং কার্যকরী সদস্য আজাদ বাকির মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ সোসাইটির তিনজন কর্মকর্তার মৃত্যুতে সংগঠনটির সকল সদস্য শোকে বিহ্বল হয়ে পড়েছেন।

Exit mobile version