নিউইয়র্কে অনুষ্ঠিত হলো মনোমোহন দত্তের ‘মলয়া সংগীত সন্ধা’

সন্ধান২৪.কম: প্রয়াত মরমী সাধক মনোমোহন দত্তের গান,কবিতা ও প্রবন্ধ নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘মলয়া সংগীত সন্ধা’।
১০ সেপ্টেম্বর জ্যামাইকার পারফমিং আর্ট সেন্টারে ধ্রæপদী এই সংগীত সন্ধার আয়োজন করে যৌথভাবে ডায়াস্পোরা ও আবহমান তিতাস ইউএসএ।


অনুষ্ঠানে মনোমোহন দত্তের গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্রনাথ রায়, লোকসংগীত শিল্পী দুলাল ভৌমিক, বাউল শিল্পী তাজুল ইমাম, বাউল শিল্পী কালা মিয়া, শাহ মাহবুব, নজরুল ইসলাম, অরুণা সাহা, রুনা রায়,চঞ্চু দেব গুপ্ত এবং শিল্পী সুকর্ণা শৈলী। যন্ত্রসংগীতে ছিলেন মাসুদ রানা,সজীব মোদক, নজরুল ইসলাম ও শহীদ উদ্দিন।


মনোমোহন দত্তের কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন আনোয়ারুল হক লাভলু,মুমু আনসারী, শুক্লা রায় ও তাহরিনা পারভীন প্রীতি। প্রবন্ধ পাঠ করেন লুতফুন নাহার লতা। এছাড়াও মোর্শেদ খাঁন অপুর অর্কেষ্ট্রার সাথে একঝাঁক শিশু-কিশোর তবলার লহরায অংশ নেন। সঞ্চালনায় ছিলেন সাবিনা শারমিন নিহার।


অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের মধ্যে থেকে স্বাগত বক্তব্য দেন ড. ওবায়েদুল্লাহ মামুন,ডাক্তার প্রতাপ দাস ও তবলা শিল্পী তপন মোদক। আলোচনায় বক্তরা মহর্ষি মনোমোহন দত্তের জীবন দর্শন,সঙ্গীত,কবিতা ও প্রবন্ধ নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, মনোমোহন দত্ত ছিলেন একজন দার্শনিক ও সমাজসংস্কারক। তিনি সর্বধর্ম সমন্বয় দর্শনের মাঝে মানব মিলনের সন্ধান করেছেন।

Exit mobile version