সন্ধান২৪.কম : নিউইয়র্কের কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় অনুষ্ঠিত হলো ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র বারবিকিউ পার্টি।
গতকাল ৩ আগস্ট এই অনুষ্ঠানে ব্যবসায়ী, চাকরিজীবী, সাংবাদিক, লেখক-সাহিত্যিকসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
আয়োজনে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য কিংবদন্তি সংগীতশিল্পী ও কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ এবং মো. জাহিদ সম্মাননা পদক ও ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র সভাপতি সাকিল মিয়া, সাধারণ সম্পাদক মো. আলম নমী, বারবিকিউ আয়োজনের আহ্বায়ক শাহ জে. চৌধুরী এবং সদস্য সচিব মহিউদ্দিন উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
প্রতিবারের মত এবারেও এই বারবিকিউ পার্টিতে ছিল হরেক রকমের খাবার, আড্ডা, আলোচনা, শুভেচ্ছা বক্তব্য এবং শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মিয়া মোহাম্মদ দুলাল, মো. সারোয়ার, কামরুজ্জামান বকুল ও আফতাব জনি সঞ্চালনায় অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশিত গানের পাশাপাশি সংক্ষিপ্ত বক্তব্য দেন নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, মূলধারার রাজনীতিক ও সমাজকর্মী, গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মীর নিজামুল হক, দুলাল বেহেদু এবং অ্যাটর্নি মঈন চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্টজনেরা। সব শেষে ছিল র্যাফেল ড্র।
