সন্ধান২৪.কম: যুক্তরাষ্ট্রস্থ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন’ ২০২৫-২০২৬ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির সভাপতি এম এস আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রুহুল আমিন সরকার।
নিউইয়র্কে জ্যামাইকায় একটি পার্টি হলে ১৪ নভেম্বর অনাড়ম্বর এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’র ইতিহাস-ঐতিহ্যের পরিপূরক কর্মকান্ড সুদূর প্রবাসেও অব্যাহত রাখার সংকল্পে ঢাবিএ’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল আওয়াল সিদ্দিকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির তালিকা উপস্থাপন করেন। এ সময়ে তার পাশে ছিলেন নির্বাচন কমিশনের ডেপুটি চেয়ারম্যান খোরশেদ চৌধুরী এবং ড. মোহাম্মদ আরিফ।
নয়া কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিদায়ী কমিটির কর্মকর্তারা বলেন যে, সম্মুখে এগিয়ে চলতে যত রকমের সহযোগিতা অব্যাহত থাকবে।

উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে নয়া সভাপতি এম এস আলম এবং সেক্রেটারি রুহুল আমিন সরকার বলেন, যুক্তরাষ্ট্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল শিক্ষার্থীকে এই সংগঠনে জড়ো করা হবে এবং সকল কর্মকান্ডকে আরো গতিশীল করতে আমরা সরব থাকবো। এজন্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
নয়া কমিটির সভাপতি হয়েছেন এম এস আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রুহুল আমিন সরকার। অপর কর্মকর্তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-মো. গোলাম মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট-দেওয়ান মহিউদ্দিন এবং আব্দুল মতিন, সহকারি সাধারণ সম্পাদক-মো. ইউসুফ আলী, কোষাধ্যক্ষ-মো. হানিফ মজুমদার, সাংগঠনিক সম্পাদক-ইকবাল মোর্শেদ, সাংস্কৃতিক সম্পাদক-শামসুন্নাহার নুপুর, দফতর সম্পাদক-মো. লিয়াকত আলী,প্রচার ও গবেষণা সম্পাদক-মো. আলমগীর শরিফ, তথ্য-প্রযুক্তি এবং সামাজিক মিডিয়া সম্পাদক-ইশতিয়াক ফিরোজ। নির্বাহী সদস্যরা হলেন মো. শামসুদ্দিন গাজী, মো. আজহার আলী খান, সাইফুল ইসলাম ভূইয়া, সুশীল সিনহা এবং বেলাল মাহমুদ।
সভাপতিমন্ডলীর সদস্যরা হলেন সাঈদা আকতার লিলি, মোহাম্মদ হোসেন খান, স্বপন কে বড়ুয়া, আবুল আজাদ তালুকদার, মোহাম্মদ তাজুল ইসলাম এবং মোল্লা মনিরুজ্জামান।