Friday, March 27, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্কে নানা আয়োজনে থ্যাঙ্কসগিভিং ডে পালন

November 24, 2023
in নিউ ইয়র্ক
Reading Time: 2 mins read
0
0
0
SHARES
54
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: গতকাল নানা আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রজুড়ে উদযাপন করা হলো থ্যাঙ্কস গিভিং ডে। স্থানীয়দের পাশাপাশি সাড়ম্বরে দিনটি উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। নিউইয়র্কে বাংলাদেশী বিভিন্ন সংগঠন-প্রতিষ্ঠান দিনটি পালন উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করে। গতকাল ছিল সরকারী ছুটির দিন।
বছর শেষে সৃষ্টিকর্তা ও পরিবার-পরিজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই দিনটি উদযাপন করে থাকেন যুক্তরাষ্ট্রবাসীরা। একইসঙ্গে এদিন থেকেই যুক্তরাষ্ট্রে শুরু হয় মাসব্যাপী ছুটির মৌসুম।
থ্যাংকসগিভিং ডে’র অন্যতম অনুষঙ্গ ঐতিহ্যবাহী টার্কি ভোজ। বাংলাদেশি পরিবারগুলোতেও ছিল সেই আয়োজন।
১৬২১ সালের হেমন্তে আমেরিকার আদি জনগোষ্ঠীর সঙ্গে ইংল্যান্ড থেকে আসা যাজকদের উৎপাদিত শস্য এবং পণ্য বিনিময়ের যে সূত্রপাত হয়েছিল ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন সেটি রাষ্ট্রীয়ভাবে উদযাপনের ঘোষণা দেন। সেই থেকে প্রতিবছর বন্ধুত্ব ও সংহতি প্রকাশের ঐতিহাসিক প্রেক্ষাপটকে স্মরণীয় করে তুলতে নানা আয়োজনে মেতে উঠে পুরো যুক্তরাষ্ট্র।
থ্যাঙ্কস গিভিং ডে উদযাপনে পিছিয়ে ছিলেন না বাংলাদেশিরাও। দিনটি উপলক্ষে নিউইয়র্কে নানা অনুষ্ঠানের আয়োজন করে।
টার্কি ও কেক কেটে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব থ্যাঙ্কস গিভিং ডে পালন করে। গত ২৩ নভেম্বর জ্যাকসন হাইটসের শেফ মহলে এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাশেদ আহম্মেদ।

আলোচনায় অংশ নেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায়,নিউইয়র্কের কনসাল জেনারেল নাজমুল হুদা,ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, বিশিষ্ট্য আইনজীবি ও মূলধারার রাজনীতিক মঈন চৌধুরী, প্রেসক্লাবের প্রাক্তণ সভাপতি লাভলু আনসার, সদস্য আদিত্য শাহীন,শামীম আল আমিন,কানু দত্ত, শো-টাইম মিউজিকের সভাপতি আলমগীর খান আলম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান।
নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশন থ্যাংকস্গিভিং ডে উদযাপন করেছে।
২৩ নভেম্বর রাতে উউসাইডের কুইন্স প্যালেসে এই উৎসবের প্রধান অতিথি ছিলেন গোল্ডেন এইজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও সিইও এবং সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্নেওয়াজ। থ্যাংকস্গিভিং ডে‘র গুরত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, সাবেক সভাপতি ডা.চৌধুরী এম হাসান, প্রাক্তণ সভাপতি ডা.আব্দুল লতিফ। সংগঠনের সভাপতি মোস্তফা কামাল মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন মোস্তফা কামাল মামুন।
প্রধান অতিথির ভাষণে শাহ্নেওয়াজ বলেন, বছর শেষে যুক্তরাষ্ট্রবাসীরা সৃষ্টিকর্তা ও পরিবার-পরিজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই দিনটি উদযাপন করে থাকেন। থ্যাংকসগিভিং ডে’র অন্যতম অনুষঙ্গ ঐতিহ্যবাহী টার্কি ভোজ। এই উৎসব এখন বাঙালিদেরও নানা আয়োজনে পালন করছে।


শাহ্নেওয়াজ থ্যাংকস্গিভিং ডের ইতিহাস তুলে ধরে বলেন, ১৬২১ সালের হেমন্তে আমেরিকার আদি জনগোষ্ঠীর সঙ্গে ইংল্যান্ড থেকে আসা যাজকদের উৎপাদিত শস্য এবং পণ্য বিনিময়ের সূত্রপাত হয়েছিল। ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন সেটি রাষ্ট্রীয়ভাবে উদযাপনের ঘোষণা দেন। সেই থেকে প্রতিবছর বন্ধুত্ব ও সংহতি প্রকাশের ঐতিহাসিক প্রেক্ষাপটকে স্মরণীয় করে তুলতে নানা আয়োজনে এই দিনটি পালন করা হয়।
ডা. চৌধুরী সারওয়ারুল হাসান বলেন, থ্যাংকস গিভিং ডে’র মূল উদ্দেশ্য, পরিবার,প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ সবাই একত্রিত হয়ে সবার জীবনের প্রতিটি সাফল্যের জন্য এবং দেশ ও জাতির সাফল্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। আসুন আমরা আজকের এই দিনে মানবতার কল্যাণে নিবেদীত হওয়ার প্রত্যয় ব্যক্ত করি।
অন্যান্য বক্তরা বলেন, থ্যাঙ্কসগিভিং শুধুমাত্র একটি ছুটির দিন নয়; এটি কৃতজ্ঞতা এবং একতাবদ্ধতার একটি আন্তরিক উদযাপন যা সময় এবং ঐতিহ্যকে অতিক্রম করে।
কেক ও টার্কি কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ১৮ নভেম্বর শনিবার জ্যামাইকায় বাংলাদেশী আমেরিকান সোসাইটির পক্ষ থেকে থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষ্যে দু শত পরিবারের মাঝে হালাল চিকেন ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এছাড়া অন্যান্য কমিউনিটির সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ার লক্ষ্যে টার্কী উপহার দেওয়া হয়। কুইন্স টুগেদার ও ইউ এস -৩ এইসব উপহার সামগ্রী প্রদান করে।

সোসাইটির সভাপতি মোহাম্মদ আলী ও কার্যকরা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় এই কার্যক্রমে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটি স্পিকার এডরিয়ানী এডামস। সার্বিক দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক আমিন মেহেদী বাবু, সিনিয়র সহ সভাপতি সেলিম খান,মিলন মোল্লা,মিয়ান ওহিদুল ইসলাম লিটন, ডাঃ নার্গিস রহমান,মিয়া মোহাম্মদ দুলাল,কাজী জামান,আবু নাসের , আবদুল্লাহ আল মাহামুদ,মোঃ আবুল কাশেম চৌধুরী ,মামুন খান, সাহিদা পারভিন লাবনী, খালেদ আক্তার, আব্দুর রহমান ,শামীম আহামেদ ,শেখ হায়দার আলী প্রমুখ।

Related Posts

নিউ ইয়র্ক

গণহত্যা দিবসে সম্মিলিত বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন পর্ষদ,নিউইয়র্ক‘র আলোর মিছিল

March 26, 2026
11
নিউ ইয়র্ক

জাকির এইচ চৌধুরীর ‘পাঞ্জাবী উপহার’ নিয়ে নিউইয়র্কে মিশ্র প্রতিক্রিয়া !

March 23, 2026
5
No Result
View All Result

Recent Posts

  • গণহত্যা দিবসে সম্মিলিত বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন পর্ষদ,নিউইয়র্ক‘র আলোর মিছিল
  • জাকির এইচ চৌধুরীর ‘পাঞ্জাবী উপহার’ নিয়ে নিউইয়র্কে মিশ্র প্রতিক্রিয়া !
  • ফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর,রাষ্ট্রপতির সাথে ঈদের শুভেচ্ছা
  • যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
  • জোহরান মামদানীর ঈদের নামাজ নিউইয়র্কের জেএমসিতে,জ্যাকসন হাইটসে চাঁদরাত পরিদর্শন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version