সন্ধান২৪.কম : গত ২৮ অক্টোবর রাতে নিউইয়র্কে জ্যাকসন হাইটসে বাংলাদেশ ক্লাব ইউ এস এ এবং ইউএসবাংলা২৪.কমের অফিস পরিদর্শন করেন বিশ্ব ক্রিকেটের বরপুত্র অলরাউন্ডার সাকিব আল হাসান । দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাকিরেব হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয় । এ সময় সাকিব এই দুটি প্রতিষ্ঠানের সেবামূলক কাজের প্রশংসা করেন।

বাংলাদেশ ক্লাবের সভাপতি নুরুল আমিন বাবুর আমন্ত্রণে বাংলাদেশ ক্লাব ইউ এস এ এবং ইউএসবাংলা২৪.কমের অফিসে আসেন বিশ্ব ক্রিকেট তারকা সাকিব আল হাসান । উপস্থিত ছিলেন ইউএসবাংনা ২৪.কমের সম্পাদক আব্দুল হামিদ।অফিসে এসে নিউইয়র্কে বাংলাদেশ ক্লাব ও ইউএসবাংলার বিভিন্ন কার্যক্রম নিয়ে কথোপকথন করেন। বিশেষ করে প্রবাসে বাংলাদেশ ক্লাবের ক্রিড়া,সাংস্কৃতিক কার্যক্রমে তিনি মুগ্ধ হন।
এই সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্লাব ইউ এস এ ‘র সহ -সভাপতি এম উদ্দিন আলমগীর,গোলাম মাওলা চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাফুজ হায়দার,যুগ্ম -সাধারণ সম্পাদক শিবলী ছাদেক শিবলু, সাংগঠনিক সম্পাদক নোভেল আমিন,প্রচার সম্পাদক হেলাল মিয়া,কার্যকরী সদস্য এম আবিরসহ বাংলাদেশ ক্লাবের সদস্যরা ।
উল্লেখ্য, আজ থেকে তার ওপর থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক বছরের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সেটি না জানিয়ে সাকিব আইসিসি দুর্নীতি দমন আইনের ২ দশমিক ৪ দশমিক ৪ ধারা ভাঙেন। ২০১৯ সালের ২৩ জানুয়ারি ও ২৭ আগস্ট তিনি আইসিসির দুর্নীতি দমন বিভাগের জিজ্ঞাসাবাদে ভুল শিকার করেন। শাস্তি হিসেবে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি, যার মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা।
২৮ অক্টোবর আইসিসির বহিষ্কারাদেশের মেয়াদ শেষ । ফলে চাইলে পরদিন থেকেই সাকিবের মাঠে নামতে আর কোনো বাধা থাকছে না। তবে সাকিব গত প্রায় এক বছর যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সম্প্রতি দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।


