নিউইয়র্কে বেবী নাজনীনের একক সঙ্গীতানুষ্ঠান

সন্ধান রিপোর্ট : বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ‘ব্লাক ডায়মন্ড’ বেবী নাজনীনের একক সঙ্গীতানুষ্ঠান নিউইয়র্কে অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে বেবী নাজনীনকে প্ল্যাক দিয়ে সম্মাণনা জানানো হয়।

গত ৩০ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্কের কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে আয়োজন করা হয় তাঁর এই অনুষ্ঠানের। আয়োজক ছিলো তার ফ্যানস ক্লাব। বিশেষ সহযোগিতায় ছিলো আশা গ্রুপ অব কোম্পনিজ।


অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করেন ইউর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান ও সাবেক সভাপতি এমএ আজিজ ।এর আগে শিল্পী বেবী নাজনীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় আশা গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার এবং সাপ্তাহিক সাদাকালো’র সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশক আকাশ রহমান, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, এটর্নী মঈন চৌধুরী, আখতার হোসেন বাদল, এবাদ চৌধুরী, ফয়েজ চৌধুরী বিলাল চৌধুরী, বশির ভূঁইয়া, নাঈম টুটুল, আকিব হোসেন, নুরুল আমিন, হযরত আলী, এডভোকেট আরিফ চৌধুরী, সোহাগ আজম, জসীম ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বেবী নাজনীন একে একে ‘এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘ওই রংধনু থেকে’, ‘পত্রমিতা’, ‘দুচোখে ঘুম আসে না’, ‘তোমাকে দেখার পর’, ‘আমার ঘুম ভাঙাইয়া গেলোরে মরার কোকিলে’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’, ‘প্রিয়তমা’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘ও বন্ধু তুমি কই কই রে- এ প্রাণো বুঝি যায় রে’ ইত্যাদি গান পরিবেশন করেন।

অনুষ্ঠানের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন আকাশ রহমান ও আশা গ্রæপ অব কোম্পনিজের চেয়ারম্যান এশা রহমান, বাংলাদেশ সোয়াইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ আজিজ, কমিটির প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ, প্রধান সমন্বয়কারী জিল্লুর রহমান জিল্লু, আহবায়ক জসিম ভূইঁয়া, সদস্য সচিব মোহাম্মদ কাশেম ও যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, শাহাদৎ হোসেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ কাশেম ও উপস্থাপিকা শারমিন সিরাজ সোনিয়া। সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া অনুষ্ঠানটি নৈশভোজের পাশাপাশি চলে মধ্যরাত পর্যন্ত।
এই সঙ্গীতশিল্পী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী।

 

Exit mobile version