Thursday, February 19, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

‘নিউইয়র্কে শত কন্ঠে ১৪৩০ বাংলা বর্ষবরণ’ প্রস্তুতি শুরু হয়েছে

January 22, 2023
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
96
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ এনআরবি ওয়ার্ল্ডওয়াইড‘র  আয়োজনে আগামী ১৪,১৫ ও ১৬ এপ্রিল ‘নিউইয়র্কে শত কন্ঠে ১৪৩০ বাংলা বর্ষবরণ’ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

তারই অংশ হিসেবে ২১ জানুয়ারী বিকেলে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে শতাধিক মানুষের অংশগ্রহণে গানের মহড়া হয়ে গেল।

প্রথম মহড়ার প্রস্তুতি পর্বে নেতৃত্ব দেন প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী মহীতোষ তালুকদার তাপস। এদিন ৭টি গণসংগীত নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে ১৪৩০ বাংলা বর্ষবরণ উদযাপনের আনুষ্ঠানিকতা সারা হয়। প্রবীন সাংবাদিক ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজুলুর রহমান মহড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা ও সাংস্কৃতিক কর্মী তোফাজ্জল লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও লেখক শামীম আল আমিন।

১৪৩০ বঙ্গাব্দ বরণের আনুষ্ঠানিক ঘোষণা করে মুহম্মদ ফজলুর রহমান বলেন, নিউইয়র্কের শত আলোকিত মানুষের অংশগ্রহণে বর্ষবরণের প্রথম মহড়া দেখে আমি অভিভূত। মহড়াতে এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি কখনো দেখিনি। পাপেট শো, যাত্রাপালা, পুঁথিগান, কবির লড়াই, বায়োস্কোপসহ হাজার বছরের বাঙালি সংস্কৃতির উপস্থাপনা থাকবে এই বৈশাখী আয়োজনে।

শতকণ্ঠে বর্ষবরণের ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন- গোলাম ফারুক ভূঁইয়া, ফাহিম রেজা নূর, দর্পণ কবীর, জলি কর, রাশেদ আহমেদ, শীতেশ ধর, নুরুল বাতেন, আলপনা গুহ, দীমা নেফারতিথি ও সবিতা দাস।

আয়োজক সংগঠন এনআরবি ওয়াল্ডওয়াইড-এর সভাপতি বিশ্বজিত সাহা বলেন, ১৪৩০ সালের পয়লা বৈশাখের ভোরের সূর্যোদয়ের সঙ্গে  রমনার বটমূলের আদলে শতকণ্ঠে বর্ষবরণ হবে। থাকবে মঙ্গল শোভাযাত্রাসহ ব্যাপক আয়োজন। দু’দিনের উৎসবে থাকবে চিরায়ত বাংলার বৈশাখী মেলা।

মহড়া ও উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক মহীতোষ তালুকদার তাপস বলেন, প্রথম মহড়ায় নিউইয়র্কের সাহিত্য-সংস্কৃতিপ্রেমী মানুষেরা বাংলা বর্ষবরণের জন্য যে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমরা অনুপ্রাণিত হয়েছি। আবহমান বাঙালি সংস্কৃতিতে আগ্রহ পাচ্ছে এই প্রজন্মের তরুণরা। তাদের অংশগ্রহণে এই আয়োজনটি অনন্য মাত্রায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আয়োজক সংগঠন এনআরবি ওয়াল্ডওয়াইড-এর সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন বলেন, এবারের বৈশাখ উদযাপনে নিউইয়র্কের মানুষের ব্যাপক উপস্থিতি আশা করছি। যথাসময়ে বর্ষবরণের এই আয়োজনে সবার সক্রিয় অংশগ্রহণ কামনা করে সার্বজনীন উদযাপন পর্ষদ। 

বর্ষবরণের প্রথম মহড়ায় নিউইয়র্কের সক্রিয় প্রগতিশীল সংগঠনের মধ্যে উপস্থিত ছিল- প্রকৃতি, বহ্নিশিখা সংগীত নিকেতন, চারুকণ্ঠ, অনুপ দাস ড্যান্স একাডেমি (আড্ডা), শিল্পকলা একাডেমি ইউএসএ, বাংলাদেশি আমেরিকান কালচারাল একাডেমি অ্যান্ড আর্টিস্ট অ্যাসোসিয়েশন এবং প্রজন্ম ’৭১।

আরো তিনটি মহড়া হবে বলে আয়োজকরা জানান। আগামী মহড়ায় চূড়ান্ত শতশিল্পী নির্বাচন করা হবে। বৈশাখী মেলায় থাকবে অন্তত ৫০টি বিভিন্ন ধরনের স্টল।

আয়োজকরা জানান,বর্ষবরণের আগে বেশ কয়েকদিন গানের মহড়া অনুষ্ঠিত হবে । আগামী ১৪,১৫ ও ১৬ এপ্রিল জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় তিনদিন ব্যাপী নিউইয়র্কে শত কন্ঠে ১৪৩০ বাংলা বর্ষবরণ উদযাপন করা হবে সম্পূর্ণ নতুন আঙ্গীকে, নতুন মোড়কে । সংগীত অনুষ্ঠান ছাড়াও বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বাহারী স্টলসহ নানা আয়োজন থাকছে।

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version