Monday, February 9, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্কে শুদ্ধভাবে বাংলা লেখার আহবান জানিয়ে গাইবান্ধা সোসাইটির গণস্বাক্ষর কর্মসূচী

August 29, 2023
in নিউ ইয়র্ক
Reading Time: 2 mins read
0
0
0
SHARES
119
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: নিউইয়র্কের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শুদ্ধভাবে বাংলা লেখার আহবান জানিয়ে, তিনদিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচী পালন করা হলো।
২৬,২৭ ও ২৮ আগস্ট বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় গণস্বাক্ষর কর্মসূচীতে শত শত প্রবাসী বাংলাদেশী অংশ নিয়ে স্বাক্ষর প্রদান করেন।
বছরের পর বছর নিউইয়র্কের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলা বানান ও বাক্য বিকৃতভাবে ব্যবহার হচ্ছে, যা বাংলা ভাষার প্রতি চরম অবহেলা ও অবজ্ঞার সামিল। সেই ভুলগুলো শুদ্ধ করার লক্ষ্য নিয়ে গাইবান্ধা সোসাইটির গণস্বাক্ষর অভিযান বলে,জানান সাধারণ সম্পাদক রেজা রহমান।


শুদ্ধভাবে বাংলা ব্যবহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহন করতে, শেষ দিন গণস্বাক্ষরের প্রতীকী চিঠি আনুষ্ঠানিক ভাবে নিউইয়র্ক কনস্যুলেট অফিসের ডেপুটি কনসাল জেনারেল নাজমুল আহসান এবং নিউইয়র্ক সিটি মেয়র এরিখ এডামসের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মানের হাতে তুলে দেয়া হয়।

গাইবান্ধা সোসাইটি আয়োজিত এবং শাহ্ ফাউন্ডেশনের সহযোগিতায় গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা,একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্রনাথ রায় এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ।
সংগঠনের সভাপতি আব্দুল আউয়াল দুলালের সভাপতিত্বে দুইদিন আলোচনায় অংশ নেন বর্ষীয়ান সাংবাদিক মুহম্মদ ফজুলর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস,মুলধারার রাজনীতিক মোর্শেদ আলম,বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার, হুসনে আরা বেগম,সাংস্কৃতিক কর্মী মুজাহিদ আনসারী ও ওবায়দুল্লাহ মামুন,সম্মিলিত সাংস্কৃতিক জোটের মিথুন আহমেদ, শাহ ফাউন্ডেশনের সিইও শাহ্ জে.চৌধুরী, প্রগ্রেসিভ ফোরামের জাকির হোসেন বাচ্চু, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, বিশিষ্ট্য ব্যবসায়ী আসেফ বারী টুটুল, কমিউনিটি এক্টিভিষ্ট রাব্বী সৈয়দ, সাংবাদিক মাহফুজুর রহমান,ছাত্র নেতা জাহাঙ্গীর হোসেন,সংগঠনের সাংগঠনিক সম্পাদকশফিউল আজম প্রমূখ। স্বাগত বক্তব্য দেন গাইবান্ধা সোসাইটির সাধারণ সম্পাদক রেজা রহমান।


শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করার উদ্যোগ নেয়ার জন্য গাইবান্ধা সোসাইটিকে অভিনন্দন জানিয়ে বক্তরা বলেন, নিউইয়র্কে শিক্ষা,স্বাস্থ্য,নির্বাচন কমিশন,পরিবহন বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে বাংলা ভাষা ভুলভাবে লেখা হচ্ছে। এসব প্রতিটি বিভাগে তাদের ভুলগুলো শুধরে নেয়ার জন্য, তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।


গণস্বাক্ষর কর্মসূচী বাস্তবাায়ন কমিটির আহবায়ক দীলিপ মোদক বলেন, ৫২ সালে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রীয় ভাষার মযার্দা দিতে পেরেছি। সেই ভাষা বিদেশের মাটিতে বিকৃতভাবে হলে,আমরা আহত হই। যার জন্য আমরা ভাষা শুদ্ধ করে লেখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।


সদস্য সচিব ফাহমিদা চৌধুরী লুনা বলেন, নিউইয়র্ক স্টেটের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলা অশুদ্ধভাবে ব্যবহার করা হচ্ছে,তা রাতারাতি ঠিক করা সম্ভব না। তাই আমরা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনদিনের গণস্বাক্ষর কর্মসূচীতে ১৫শতাধিক প্রবাসী বাংলাদেশী স্বাক্ষর করেছেন বলে জানান আয়োজক সংগঠন। তারা আরও জানান, সিটির মেয়রকে নিউইয়র্ক স্টেটের সর্বস্তরে বাংলা শুদ্ধভাবে লেখার আহবান জানানোর জন্য নিউইয়র্ক সিটির মেযরসহ যে যে প্রতিষ্ঠানে বাংলা ব্যবহার ভুলভাবে করা হচ্ছে সেখানে গণস্বাক্ষর কর্মসূচীর চিঠি প্রদান করা হবে।

তিনদিনের গণসংযোগ কর্মসূচীর নেতৃত্ব দেন নাজমা শওকত, প্রতীমা সরকার,তানি রহমান,তুহিন মাহফুজ,প্রশান্ত সরকার,মুক্তি সরকার, বিপুল সাহা,পপি ঘোষ,মনিরুজ্জামান মনির,লিপন প্রমূখ।

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version