সন্ধান২৪.সন্ধান: বাংলাদেশে বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র,অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যকে রুখে দেয়ার আহŸান জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ।
৩০ জুলাই রোববার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান,সহ-সভাপতি এম উদ্দীন আলমগীর,সহ-সভাপতি বাবুল আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু,যুগ্ম সম্পাদক শিবলী সাদিক শিবলী,সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার,সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ,তথ্য প্রযুক্তি সম্পাদক গোলাম হাসান,ব্রঙ্কস বরো আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত,সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী,উপদেষ্টা তোফাজ্জল আলী,সদস্য আবুল কাসেম প্রমূখ।
সমাবেশে বক্তরা বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা বিরোধীচক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। সমাবেশ থেকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানানো হয়।
সমাবেশ শেষে মিছিল সহকারে বিভিন্ন শ্লোগান দিয়ে ডাইভারসিটি প্লাজা প্রদক্ষিণ করে।
