Saturday, February 7, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্ক সিটি মেয়র পদে প্রার্থী হচ্ছেন জেসিকা রামোস

September 20, 2024
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
14
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: ২০২৫ সালের নিউইয়র্ক শহরের মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে লড়াই করার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক স্টেট সিনেটর জেসিকা রামোস। গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে তিনি তার প্রচারাভিযান শুরু করেন।
১৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে প্রচারাভিযান ঘোষণার সময় সিনেটর জেসিকা রামোস বলেন, আমার কাজ কার জন্য বা কে আমাকে অর্থ দিচ্ছে তা নিয়ে আপনাকে কখনোই ভাবতে হবে না। তিনি জোর দিয়ে বলেন, সিটি হলে বিশ্বাস ফিরিয়ে আনার জন্য নিউইয়র্কবাসীর নতুন নেতৃত্ব প্রয়োজন। তিনি বলেন, নিউইয়র্কবাসী একটি নতুন দিনের অপেক্ষায়। আমি একজন মা, অভিবাসী কন্যা এবং দ্বিভাষিক নিউইয়র্কার হিসেবে এ শহরকে আরো উন্নত করতে চাই।
জেসিকা রামোসের আগমনে এ প্রতিযোগিতা আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। নিউইয়র্ক সিটির প্রথম লাতিনা এবং প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার লক্ষ্যে রামোসের এ ঘোষণা শহরের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।
রামোসের প্রাথমিক লক্ষ্য হলো, সিটি হলের স্বচ্ছতা এবং জনসেবার প্রতি আস্থা ফিরিয়ে আনা। তিনি মেয়র নির্বাচিত হলে তার অভিজ্ঞতা এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের ওপর জোর দিতে চান। তার মতে, নিউইয়র্কবাসী এমন একটি নেতৃত্ব চান, যা শহরের প্রতিটি নাগরিকের জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করবে।
জেসিকা রামোসের মেয়র পদে প্রার্থিতা ঘোষণার সময় নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামসের প্রশাসন একাধিক কর্মকর্তর ফেডারেল তদন্তের মুখোমুখি। এর মধ্যে শহরের পুলিশ কমিশনার এডওয়ার্ড কাবানের পদত্যাগ করেছেন। তদন্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার পুলিশ কমিশনার এডওয়ার্ড কাবান পদত্যাগ করেন।
২০২৫ সালের ডেমোক্রেটিক প্রাইমারিতে প্রতিদ্ব›িদ্বতা করার জন্য তিনি এ পর্যন্ত চতুর্থ ডেমোক্র্যাট হিসেবে নির্বাচনে যোগ দিয়েছেন।
জেসিকা রামোস ২০১৯ সালে প্রথমবারের মতো কুইন্স থেকে রাজ্য সিনেটর হিসেবে নির্বাচিত হন। তার বাবা-মা কলম্বিয়া থেকে অভিবাসী হিসেবে এসেছিলেন এবং তার দুই সন্তান নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে পড়াশোনা করে। রামোস হচ্ছেন চতুর্থ ডেমোক্র্যাট যিনি অ্যাডামসের বিরুদ্ধে প্রাথমিক নির্বাচনে লড়াই করবেন। তার সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করছেন সিটি কম্পট্রোলার ব্রাড ল্যান্ডার, প্রাক্তন কম্পট্রোলার স্কট স্ট্রিঞ্জার এবং রাজ্য সিনেটর জেলনর মাইরি, যারা সবাই প্রগতিশীল।

 

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version