সন্ধান২৪.কমঃ গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার নিউইর্য়ক শহরের উড্সাইডের গুলশান টেরেসে কভিড-১৯ আক্রন্ত হয়ে যারা চিরবিদায় গ্রহণ করেছেন এবং কোভিডে বর্তমানে বাংলাদেশ ও ভারতের অসহনীয় মৃত্যুর হাত থেকে মুক্তির জন্য প্রার্থনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স ডিষ্ট্রিক এর্টনী মেলিন্ডা ক্যাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসেম্বলী ওমেন জেনিফার রাজকুমার, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এম.এ সালাম, শহীদ পরিবারের সন্তান ডাঃ মাসুদুল হাসান, রাজনীতিবিদ গিয়াস আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, বিশিষ্ট রিয়েলটর শরাফ সরকার, নাজমুল আলম শ্যামল, মিয়া আলীম পাখী, শাহাদাৎ হোসেন, রাজনৈতিক আইরীন পারভীন, ফরিদা ইয়াসমীন, আবুল কালাম, সিপিএ সালান্ডার আনন্দ, এবিএম ওসমান গণি, মনি, তারেক হাসান, এরশাদ সিদ্দিকী, আলম, সৈয়দ এনায়েত আলী, বাবলী হক প্রমুখ।
সভার শুরুতে কোভিডে যারা শহীদ হয়েছেন বিশেষ করে বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সভাপতি কামাল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আবুল খায়ের, কার্যকরি পরিষদের সদস্য বাকীর আজাদ সহ পৃথিবীর সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখন সংগঠনের সভাপতি শাহ্ শহীদুল হক (সাঈদ)।
এরপর বক্তব্য রাখেন, আইরিন পারভীন, ডা: মামুদুল হাসান, শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ ।
সকল বক্তাগণ মুসলিম তথা এশিয়ানদের উপর যেভাবে দিনদিন হেইট ক্রমাগতভাবে বেড়ে চলছে তার প্রতিকার স্বরূপ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্ট এ ধরনের আয়োজনকে ধন্যবাদ স্বাগত জানান।
সভা সঞ্চালনা করেন ফাহাদ সোলায়মান, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের ডাইরেক্টর শামসুন নাহার শেখ, শো-টাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জয় ।
প্রেস বিজ্ঞপ্তি


