নিউইর্য়কে নারী সংগঠন ‘বাংলাদেশী আমেরিকান ওমেন ফর প্রগ্রেস’র আত্মপ্রকাশ

সভাপতি মনিকা রায় চৌধুরী সাধারণ সম্পাদক আলিয়া ফেরদৌসি

সন্ধান২৪.কম : নিউইর্য়কে ‘বাংলাদেশী আমেরিকান ওমেন ফর প্রগ্রেস’  নামে নারীদের একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করলো। এগারো সদস্য বিশিষ্ট এই সংগঠনের সভাপতি হয়েছেন মনিকা রায় চৌধুরী এবং  সাধারন সম্পাদক : আলিয়া ফেরদৌসি। মূলত: বাংলাদেশের নারীদের ক্ষমতায়নে ও অধীকার  প্রতিষ্ঠিত  করার লক্ষ্যে নিয়ে এই সংগঠনের সৃষ্টি বলে জানান প্রতিষ্ঠাতা সাধারণ  সম্পাদক।

২২ আগষ্ট শনিবার বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ‘বাংলাদেশী আমেরিকান ওমেন ফর প্রগ্রেস ‘র প্রথম কমিটি গঠিত হলো। কমিটিতে যারা রয়েছেন, সভাপতি -মনিকা রায় চৌধুরী, সহ-সভাপতি – ডা: নার্গিস রহমান, সহ-সভাপতি – মোমতাজির বাবলী, সাধারণ সম্পাদক -আলিয়া ফেরদৌসি,সহ-সাধারণ সম্পাদক -মনিকা দাস,সাংগঠনিক সম্পাদক : মালিহা মান্নান, কোষাধক্ষ্য- ভারতী রায়, শিক্ষা সম্পাদক -সুরাইয়া আলী, দপ্তর সম্পাদক-লিপি রায়,  কার্যকরী সদস্য- মান্তাহা মান্নান ও তাছিমা মান্নান।

সংগঠনের নতুন নির্বাচিত সভাপতি মনিকা রায় চৌধুরী জানান, সংগঠনটির রেজিস্ট্রেশন এই বছরের মার্চ মাসে হলেও গত পাঁচমাসে আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয় নাই  । করোনা মহামারী জনিত কারনে সকলে একত্রিত হবার কোন উপায় না থাকায় এতোদিন কার্য্যক্রম স্থগিত ছিল। ২২ আগষ্ট নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে কার্য়ক্র্রম শুরু হলো।

Exit mobile version