সন্ধান২৪.কম : ৫ নভেম্বর শাহ্ ফাউন্ডেশন তার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে নিউইর্য়কে গরীব ও দুস্থদের মাঝে কম্বল, হ্যান্ড স্যানেটাইটার ও মাস্ক বিতরণ করলো।
গত ৫ নবেম্বর স্থানীয় সময় বিকেল ৫টায় নিউইর্য়কে বাঙালীর রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ ডিস্ট্রিকের এসেম্বেলীওমেন ক্যাটলিনা ক্রজ। বিশেষ অতিথি ছিলেন নিউ হক এন্ড সন্স-এর প্রেসিডেন্ট একেএম ফজলুল হক ও ফোমার প্রেসিডেন্ট ও মূলধারার রাজনীতিক ফাহাদ সোলেয়মান।

উপস্থিত দুস্থ শীতার্তদের মাঝে শীতবন্ত্র বিতরণের আগে শাহ্ ফাউন্ডেশনের আদর্শ ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য করেন সংগঠনের প্রেসিডেন্ট ও সিইও শাহ্ জে. চৌধুরী । এর পর এই বিতরণ কর্মসূচীকে স্বাগত জানিয়ে বক্তব্য করেন বারী হোম কেয়ারের আসিফ বারী টুটুল ও জেড ইসলাম নমি।
আগামী দিনগুলোতে শাহ্ ফাউন্ডেশন ভবিষ্যতে আরও অনেক বড় পরিসরে কাজ করতে পারবে, সেই আশাবাদ ব্যক্ত করে প্রধান অতিথির ভাষণে ক্যাটলিনা ক্রজ বলেন, স্বল্প সময়ের মধ্যে এই ফাউন্ডেশন নিউইর্য়কে অসহায়-গরীব মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করছে । তিনি এই প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীসহ সর্বস্তরের মানুষকে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।
একেএম ফজলুল হক আজকের আয়োজনকে অভিনন্দন জানিয়ে বলেন, মানব সেবাই হচ্ছে প্রকৃত অর্থে মহৎ সেবা। দুঃসময়ে মানুষের পাশে যদি মানুষ দাড়ায়,তবেই এ পৃথিবী সুন্দর ভাবে গড়ে উঠবে। শাহ্ ফাউন্ডেশন সেই কাজটিই করে যাচ্ছে।
ফাহাদ সোলেয়মান বলেন, শাহ্ ফাউন্ডেশন শুধু আজকেই মানবতার সেবায় এগিয়ে আসে নাই। জন্মলগ্ন থেকে মানুষের পাশে দাড়িয়েছে । বিশেষ করে গত কয়েকমাস আগে নিউইর্য়কে যখন করোনা মহামারী ব্য্যপক হারে ছড়িয়ে পরেছিল, তখন সেই সংকটময় সময়ে এই প্রতিষ্ঠানটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়ে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে । শুধু নিউইর্য়কেই নয়, সেই সময় বাংলাদেশেও অনেকের ত্রাণকর্তা হিসেবে শাহ্ ফাউন্ডেশন কাজ করেছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে শাহ্ জে. চৌধুরী বলেন,আমরা ভালো কিছু করতে চাই। অসহায় ও সাধারণ মানুষের জন্য সেবা করার সেই ইচ্ছা ও স্বপ্ন নিয়েই এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। সেই স্বপ্ন আস্তে আস্তে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলছি ।
শাহ্ জে. চৌধুরীর পরিবারের সদস্যরা উপস্থিত থেকে গরীব ও দুস্থদের মাঝে কম্বল, হ্যান্ড স্যানেটাইটার ও মাস্ক বিতরণে সহযোগিতা করেন।