নিউইর্য়ক কানেকটিকাটে আবার চালু হচ্ছে ৪০০ ডলার বেকারভাতা

 

সন্ধান ডেস্ক : নিউ ইয়র্ক ও  কানেকটিকাট স্টেটের সরকার বেকারদের জন্য অতিরিক্ত ৩০০ ডলার করে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে । করোনা মহামারির কারনে উভয় রাজ্য প্রতি সপ্তাহে অতিরিক্ত ৩০০ ডলার প্রদান করবে। নিয়মিত বেকার ভাতার সঙ্গে অতিরিক্ত এ ভাতা সহসাই দেয়া হবে বলে জানা গেছে।
কেন্দ্রীয় সরকারের জরুরি পরিচালনা সংস্থা (ফেমা) চাকুরি হারানোদের মজুরি সহায়তা প্রদান অনুদানের জন্য অনুমোদন দিয়েছেন।


চাকুরি হারানো মার্কিনীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প মহামারির কারণে ফেমা’র দুর্যোগ ত্রাণ তহবিল থেকে ৪৪ বিলিয়ন ডলার অনুমোদন করেছিলেন। কানেকটিকাটের অঙ্গরাজ্য সরকার নেড ল্যামন্ট এবং নিউ ইয়র্কের অঙ্গরাজ্য সরকার অ্যান্ড্রু কুওমো তাদের নিজ রাজ্যের বাসিন্দাদের জন্য তহবিল সরবরাহ করার জন্য জরুরি ভিত্তিতে একটি পদ্ধতি বাস্তবায়ন করবেন বলে উল্লেখ করা হয়েছে।
করোনা মহামারিতে গত এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছিল ১৪ দশমিক ৭ শতাংশে। বর্তমান বেকারত্বের হার ১০ দশমিক ২। এপ্রিল মাসেই দেশটিতে চাকরি হারিয়েছেন ২ কোটির বেশি মানুষ। বাংলা প্রেস

 

Exit mobile version