সন্ধান২৪.কম: ৯ অক্টোবর নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়টে চন্দন চৌধুরীর একক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে শো টাইম মিউজিক।

ঢাকা সঙ্গীত মহাবিদ্যালয় থেকে গ্রাজুয়েশন নেয়া বাংলাদেশ টেলিভিশন ও বেতারের শিল্পী চন্দন চৌধুরী ‘আমি বাংলার গান গাই’ গানটি দিয়ে শুরু করেন। এরপর দেশগান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, আধুনিক গান, গজল, পুরোনো দিনের গানসহ প্রায় ২৫ টি গান পরিবেশন করেন।

আবীর আলমগীরের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য করেন শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম। এরপর ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু,অভিনেত্রী শিমুল ইউসুফ,অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও অভিনেত্রী রোজি সিদ্দিকী ।এ সময় শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম বলেন, নিউইয়র্কের শিল্পীদের একক সঙ্গীতানুষ্ঠানের যে উদ্যোগ আমরা নিয়েছি তা অব্যাহত থাকবে।
শিল্পীর হাতে ক্রেস্ট তুলে দেনসম্মাননা ক্রেস্ট তুলে দেন শো টাইম মিউজিকের কর্ণধর আলমগীর খান আলম, চিকিৎসক সারোয়ার হাসান চৌধুরী, অ্যাটর্নি মঈন চৌধুরী এবং পৃষ্ঠপোষক শাহনেওয়াজ।

উল্লেখ্য,শিল্পী চন্দন চৌধুরী বাংলাদেশের গাজীপুর জেলায় জন্মগ্রহন করেন। ছোট্ট বয়সে মায়ের হাতেই তাঁর সঙ্গীতের হাতেখড়ি। পরে ওস্তাাদ ফজলুল হক ও নারায়ণ চৌধুরীর কাছে গান শিখেন। ১৯৮১ তিনি ঢাকা সঙ্গীত মহাবিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রী করেন। চন্দন চৌধুরী একাধারে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভূক্ত শিল্পী।


