নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দুঃসাহসিক চুরি

সন্ধান২৪.কমঃ  নিউইয়র্কের  জ্যাকসন হাইটসে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।   বাংলাদেশী মালিকানাধীন একটি ক্যান্ডি স্টোরে রাতের আধাঁরে দোকানের ঝাঁপ ভেঙ্গে চোরেরা নিয়ে গেছে প্রায় দেড় হাজার ডলারের মালামাল।
মঙ্গলবার (রাত ২টায়) দোকান বন্ধ করে বাড়ী চলে যান দোকানের মালিক প্রফেসর রফিকুল ইসলাম। সকাল ৯টায় দোকান খুলতে এসে দেখেন ঝাঁপ ভেঙে দোকানের মালপত্র নিয়ে গেছে চোরেরা। পুলিশ এসে সরেজমিনে তদন্ত করে সব তথ্য নিয়ে গেছে।


নিউইয়র্কের পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি ও আঞ্চলিক সংগঠন ‘হৃদয়ে নারায়নগন্জ’র সভাপতি রফিকুল ইসলাম তার দোকানে এমন চুরির ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন। তিনি বলেন, গভীর রাত (২টা) পর্যন্ত দোকানদারী করে বাড়ী ফিরে যাই। সকালে আমাকে অনেকেই ফোন করে জানায় যে, আমার দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানে এসে দেখি দোকানের ঝাপের একটা তালা কাটা ও একদিকে ভাঙ্গচুড়। খুলে দেখি চোর দোকান তছনছ করে অনেক মালামাল নিয়ে গেছে। যার মধ্যে ছিল সিগারেট, ফোন কার্ড, দামী খেলনা ও রেডবুল। তাৎক্ষণিক একটা হিসাবে বলতে পারি ১৩ থেকে ১৫ শত ডলারের মালামাল খোয়া গেছে। অবশ্য এখনো পুরো নিশ্চিত নই ক্ষয়ক্ষতির ব্যাপারে।
চোর ক্যাশ বাক্স খুঁজে পায়নি তাই রক্ষা পেয়েছে হাজার ১২ ডলার।
এদিকে তার এই চুরির ঘটনা শুনে জেবিবিএর নেতৃবৃন্দরা এসে খোঁজ-খবর নিয়েছে। এবং তাকে ক্ষতি পূরণের আশ্বাও দিয়েছে বলে রফিকুল ইসলাম জানান।

Exit mobile version