নিউইয়র্কে পার্ক, সমুদ্র সৈকতসহ জনসমাগমের এলাকায় ধুমাপান নিষদ্ধ করা হয়েছে। রাজ্য গভর্নর ক্যাথি হকুল গতকাল ১৫ জুলাই এ নিয়ে প্রণীত একটি আইনে স্বাক্ষর করেছেন। আইনটি লঙ্ঘন করলে গুনতে হবে ৫০ ডলারের জরিমানা।
অবিলম্বে কার্যকর হওয়া এ আইনে পার্ক, সমুদ্র সৈকত বা সি বিচ সংলগ্ন হাঁটাচলার ৬১ এলাকায় ধূমপান করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
গভর্নর ক্যাথি হকুল ধূমপান নিষিদ্ধ করার আইনে স্বাক্ষর করার পর দেওয়া এক বিবৃতিতে বলেন, ধূমপান খুবই ক্ষতিকর একটি কাজ। নিউইয়র্কের জনগণের স্বাস্থ্য রক্ষার এ আইনে স্বাক্ষর করে তিনি একটি উল্লেখযোগ্য কাজ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন।


