সন্ধান২৪.কমঃ পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ১৬ জুন নিউইয়র্ক-এর বাংলাদেশ কনস্যুলেট অফিস পরিদর্শন করেন । এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান উপস্থিত ছিলেন।

কনস্যুলেটে অফিস পরিদর্শনের সময় তিনি কনস্যুলেট কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন। বর্তমান সরকারের প্রবাসী বান্ধব কূটনীতির অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের সেবা নিশ্চিত করার বিষয়ে তিনি কনস্যুলেট কর্মকর্তাদের পরামর্শ প্রদান করেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রী কনস্যুলার সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। কনস্যুলেটে আগতদের সাথে পররাষ্ট্র মন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন প্রবাসী বাংলাদেশীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন।
উল্লেখ্য, জাতিসংঘে রোহিঙ্গাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে যোগদানের জন্য পররাষ্ট্র মন্ত্রী বর্তমানে নিউইয়র্ক সফরে রয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি


