সন্ধান২৪.কমঃ নিউইয়র্কের স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীদের জন্য দুপুরে হালাল খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এইখাতে নিউইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস ও সিটি স্কুলের চ্যান্সেলর ডেভিড সিব্যাঙ্কস ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেন সম্প্রতি। এই অর্থের মাধ্যমে শহরের ৭৯টি স্কুলের মধ্যাহ্ন ভোজে খুব শিগগির হালাল খাবার সরবরাহ করা হবে। এছাড়া যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের এতে অংশ গ্রহণের সুযোগ রয়েছে বলে ঘোষনা করা হয়।
হালাল খাবারে সাধারণত ‘এইচ’ অক্ষর দিয়ে লেভেল করা থাকে। এর অর্থ হলো- এই খাবার ইমামরা পরীক্ষা করেছেন এবং এই খাবারের মধ্যে হারাম কোনো মিশ্রণ নেই।

‘ক্যাফেটেরিয়া এনহ্যান্সমেন্ট এক্সপেরিয়েন্স’ প্রোগ্রামের আওতায় এই অর্থ বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। নিউইয়র্কের ইসলামিক লিডারশিপ কাউন্সিলকে এই দায়িত্ব দেওয়া হয়।
‘ক্যাফেটেরিয়া এন হ্যান্সমেন্ট এক্সপেরিয়েন্স’-এ দুটি প্রধান বিষয় রয়েছে। এর একটি হলো- খাবার বিতরণের পদ্ধতির উন্নতি করা অর্থ্যাৎ খাবার নেওয়ার সময় দীর্ঘ লাইন যেন না দিতে হয় সেই ব্যবস্থা করা। অন্যটি হলো- বিকল্প খাবারের ব্যবস্থা থাকা,অর্থ্যাৎ হালাল খাবারের সরবরাহ বৃদ্ধি করা।
নিউইয়কর্ সিটি মেয়রের মুসলিম লিয়াজন মোহাম্মদ বাহে বলেন, ‘এখানকার ক্যাফেটেরিয়ায় প্রায় সব খাবারই হালাল। নিউইয়র্ক সিটির প্রত্যেক মুসলিম শিক্ষার্থী তাদের বিশ্বাস অনুযায়ী খাবার খুঁজে পাবে।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মিস আশরাফ বলেন, নিউইয়র্কেও প্রত্যেক স্কুলে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে এসব খাবার অন্য খাবারের সঙ্গে মিশে না যায়।আমাদের শিশুরা এখন আর স্কুলে গিয়ে ক্ষুধার্ত থাকবে না ।
আইটিভিইউএসএএরএরসিইও, ইমাম ও এনওয়াইএস চ্যাপ্লেন মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, মেয়র এবং ডিওই চ্যান্সেলর সিটির স্কুলের জন্য যে ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে,এর মধ্যে প্রত্যয়িত করা স্কুলগুলোকে হালাল খাবারের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসলামিক লিডারশিপ কাউন্সিল এ পর্যন্ত ৭৯টি স্কুলকে সার্টিফাই করেছে।এটা আমাদের বাচ্চাদেও অধিকার, আমাদের বিশ্বাস সব জায়গায় হালাল খাবার থাকবে। আমাদের এখনও আরও কাজ আছে। জুমার নামাজের আজান পরের ধাপ।
শহরের কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস এই সিদ্ধান্তে জন্য মেয়র অফিস এবং সিটি কাউন্সিলের প্রশংসা করেছে। নাগরিক অধিকার সংস্থাটি শহরের বাজেটে হালাল খাবারের সরবরাহ বৃদ্ধিকে একটি ধারাবাহিক কর্মসূচিতে পরিণত করার আহ্বান জানিয়েছে।


