সন্ধান২৪.কমঃ ২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’(এবিপিসি) ‘থ্যাঙ্কসগীভিং ডে’ পালন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল বলেন, যতদিন পর্যন্ত পরস্পরের সাথে বন্ধুত্ব থাকবে, ততদিন শান্তিতে থাকা সম্ভব। এবং সকলের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠিত হলেই আমরা সুখে শান্তিতে বসবাসে সক্ষম হবো।
আয়োজনে স্বাগত বক্তব্য দেন এবিপিসির সভাপতি রাশেদ আহমেদ, সাবেক সভাপতি লাবলু আনসার, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি, উপদেষ্টা মেজর (অব:) মঞ্জুর আহমেদ বীর প্রতিক, ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরী, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান প্রমূখ। এবিপিসির সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং যুগ্ম সম্পাদক শাহ ফারুকের সঞ্চালনায় দিবসটির আলোকে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলাবেতার কেন্দ্রের দুই কিংবদন্তি শিল্পী রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান,শিল্পী শাহ মাহবুব,তৃনিয়া হাসান, সবিতা দাস ও রুনা রায় এবং হারুন-অর রশীদ।
এবিপিসির সদস্য-কর্মকর্তাগণের মধ্যে ছিলেন তপন চৌধুরী, আজিমউদ্দিন অভি, কানু দত্ত, আলিম খান আকাশ, অনিক রাজ, নুরুন্নাহার নিশা খান, আনিসুর রহমান।
নিউইয়র্কে এবিপিসি’র থ্যাঙ্কসগীভিং ডে
