নিউইয়র্কে কর্মসংস্থান বেড়েছে ৫ শতাংশ

নিউইয়র্ক স্টেটের বিভিন্ন অফিসে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে রাজ্যজুড়ে ৩৯ হাজার ৮০০ লোকের নতুন চাকরি হয়েছে। এসব চাকরি যোগ হয়েছে বেসরকারি খাতে। সবমিলিয়ে চাকরির হার বেড়েছে ৫ শতাংশ।

নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব লেবারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এক মাসে প্রায় ৪০ হাজার মানুষের কর্মসংস্থানের বিষয়টিকে তারা ইতিবাচক হিসেবে দেখছে।

নিউইয়র্কে আগে যেখানে বেকারের সংখ্যা ছিল ৫.৩ শতাংশ, এখন সেই হার ৪.৯। প্রাইভেট সেক্টরের জবের বিষয়ে পে রোল সার্ভের রিপোর্ট অনুযায়ী, নিউইয়র্কে ১৮ হাজার বিজনেস প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে।

Exit mobile version