সন্ধান২৪.কম ঃ নিউইয়র্কে বাংলাদেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বরেণ্য কণ্ঠযোদ্ধা এবং একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়ের ৭৩তম জন্মদিন পালন করা হলো। সেই সাথে বাংলাদেশে প্রকাশিত শিল্প-সাহিত্যের ছোট কাগজ মাসিক ম্যাগাজিন অনুস্বর-এর বর্ষপূর্তির মোড়ক উন্মোচন করা হয়েছে।
সূচীশুদ্ধ কন্ঠশিল্পীর জন্মদিনে উপস্থিতস সুধীজনরা বক্তারা কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়কে স্বাধীনতা পুরস্কার দেয়ার সরকারের কাছে দাবি জানান।


অনুস্বর-এর সম্পাদক এবং বাংলা চ্যানেল এর সিইও শাহ জে. চৌধুরী গত রোববার জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে এই জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন । কোভিটের কথা স্মরণ রেখে নিউইয়র্ক শহরের অল্পসংখ্যক সুধী, সাংবাদিক, কমিউনিটি এক্টভিষ্ট, আবৃত্তিশিল্পী উপস্থিত ছিলেন।
‘অনস্বর’র বর্ষপূর্তি সংখ্যার মোড়ক উন্মোচন এবং রথীন্দ্রনাথ রায়ের জন্মদিন পালন উৎসবকে বর্ণিল করে তুলতে বিশেষ ভূমিকা রাখেন সাংবাদিক কানু দত্ত, কমিউনিটি এক্টিভিষ্ট গোপাল স্যানাল ও ফটো সাংবাদিক মোহাম্মদ হোসেন দীপু।


জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হয়। কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় কেক কেটে তাঁর ৭৩তম জন্মদিন উদাযপন করেন। এ সময় তার পাশে ছিলেন মিসেস রায় এবং শুভানুধ্যায়ীরা। জন্মদিনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রথীন্দ্রনাথ রায় বলেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত গান গেয়ে যেতে চাই। আমি ধনী বিত্তবান হতে চাইনি কোনদিন। এখনও চাইনা। আমি চিত্তবান হয়ে বেঁচে থাকতে চাই। সহজ-সাধারণ মানুষের মত বেঁচে থাকতে চাই।
রথীন্দ্রনাথ রায়কে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক দর্পণ কবীর, বিশিষ্ট সাংবাদিক হাসানুজ্জামান সাকি,নিউইয়র্ক সাহিত্য একাডেমীর পরিচালক মোশারফ হোসেন, কমিউনিটি এক্টিভিস্ট গোপাল স্যানাল ও অনুষ্ঠানোর আয়োজক শাহ জে. চৌধুরী।
এরপর তারা অনুস্বর মাসিক ম্যাগজিনের বছর পুরাণ বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন। এই মোড়ক উন্মোচনে ম্যাগাজিনের উপদেষ্টা এবং বাংলা চ্যানেল-এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. ফজলুল হক অংশ নেন।


