নিউইয়র্কে টিপু আলমের দু’দিনব্যাপী কার্টুন প্রদর্শন হলো

সন্ধান২৪.কম: গত ২ ও ৩ অক্টোবর শনিবার নিউইয়র্কে হলো শিল্পী টিপু আলম-এর দু’দিনব্যাপী একক কার্টুন প্রদর্শনী ‘কার্টুন আনবক্স’। জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটের প্রিমাভেরা গ্যালারিতে শনি ও রবিবার এ প্রদর্শনী চলে বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত।

কার্টুন প্রদর্শনীর উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন মতলুবুর রহমান। দুইদিনের অনুষ্ঠানের সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকাল‘র প্রধান সম্পাদক মনজুর আহমদ, সাপ্তাহিক ঠিকানা‘র প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক বাঙালী‘র সম্পাদক কৌশিক আহমদ,সাপ্তাহিক প্রবাস‘র সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাবেক টিভি প্রযোজক বেলাল বেগ,কুইন্সের সিভিল বিচারক পদপ্রার্থী সোমা সাঈদ, মনজুর কাদের, শাহানা পারভীন, শহীদ উদ্দিন, ক্রিষ্টিনা রোজারিও,ক্লারা রোজারিও ও কার্টুনিস্ট টিপু আলমের পত্মী নুসরাত তন্বী। অনুষ্ঠান  উপস্খাপনা করেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপক ও সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল।

প্রদর্শনী উদ্বোধন করতে গিয়ে মতলুব আলী বলেন, কার্টুন আঁকা সহজ বিষয় নয়, একজন কার্টুনিস্টকে আঁকার সাথে সাতে বোদ্ধাও হতে হয়। টিপুর মধ্যে এই দুটিই প্রচন্ড ভাবে উপস্থিত আছে। যার জন্য তার কার্টুনগুলো অত্যন্ত অর্থবহ হয়ে উঠেছে।

টিপু আলম তার বক্তব্যে বলেন, আমার চিত্রকর্মে আমি নিউইয়র্কের বাঙালী কমিউনিটিকে সব চেয়ে বেশী গুরত্ব দিয়েছি। কমিউনিটির জীবনমান,তাদের  যাপিত জীবনকে আমার কার্টুনে তুলে ধরার চেষ্টা করেছি।

দুইদিনের এই প্রদর্শনীতে মোট ৪১ টি কার্টুন স্থান পায়। এর মধ্যে ৯ টি ছিল ইংরেজী ভাষায়। নিউইয়র্কে বাঙালী কমিউনিটির জীবন-জীবিকা ও আর্থ-সামাজিক বিষয়গুলো নিয়েই  বেশী কার্টুন স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। এছাড়া মূলধারার রাজনীতি, আন্তর্জাতিক,জাতীয়,অর্থনীতি, সমাজ, জীবনসহ নানা বিষয়কে ধারণ করেছে টিপু এই কাটুৃনগুলোতে।

বাংলাদেশি আমেরিকান টিপু আলমের পড়াশোনা চিত্রকলায়।ঢাকা ইউনিভার্সিটির চারুকলা এবং আমেরিকার সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক, লেহম্যান কলেজ থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেছেন। শিল্পকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরুর আগে থেকেই টিপু আলম কার্টুনিস্ট হিসাবে আত্মপ্রকাশ করেন।

বাংলাদেশের প্রথম সারির পত্রিকায় শিল্পী টিপুর কার্টুন ছাপা হয়েছে। তার কার্টুনের বিষয় বরাবরই বাংলাদেশ ও বাঙালি। প্রবাস জীবনেও সে চর্চা অব্যাহত রেখেছেন। এর সঙ্গে যোগ হয়েছে আমেরিকা ও বিশ্ব রাজনীতি। নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদ মাধ্যমে তিনি নিয়মিত কার্টুন আঁকছেন। এখানে উল্লেখ্য, দীর্ঘ একটা সময় শিল্পী টিপু প্রবাসের জনপ্রিয় পত্রিকা ঠিকানায় আলাউদ্দিনের বিজ্ঞাপন-কার্টুন করছেন।

জ্যাকসন হাইটসের ‘কার্টুন আনবক্স’ টিপু আলমের দ্বিতীয় একক কার্টুন প্রদর্শনী। এর আগে ২০২০ সালে তার প্রথম একক কার্টুন প্রদর্শনী ‘এক কার্টন কার্টুন’ অনুষ্ঠিত হয় ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারিতে।

Exit mobile version