সন্ধান২৪.কম : নিউইয়র্ক তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
নিউইয়র্কের তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ’র উদ্যোগে ৩১ আগস্ট অপরাহ্নে ফ্লাশিং মেডোজ পার্কে এ উপলক্ষে অনুষ্ঠিত ‘বারবি কিউ পার্টি’তে নেতা-কর্মীর সমাগম ঘটে। সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ। সেক্রেটারি চট্টগ্রাম সমিতির সাবেক সেক্রেটারি আবু তাহেরের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ডা. মজিবর রহমান মজুমদার, সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ সাবেক সেক্রেটারি জিল্লুর রহমান, জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মঞ্জুর আহমেদ চৌধুরী, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদি ফোরামের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, বিএনপি নেতা ফারুক হোসেন মজুমদার, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, খলকুর রহমান প্রমুখ।
সভাপতির সমাপনী বক্তব্যে পারভেজ সাজ্জাদ বলেছেন, বাংলাদেশে আজ ভয়ংকর এক পরিস্থিতি বিরাজ করছে। মানুষের কথা বলার স্বাধীনতা নেই। ভারতের আগ্রাসী তৎপরতার সমালোচনা করলেও গুম-খুনের শিকার হতে হচ্ছে। এমন অবস্থার অবসানে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যের বিকল্প নেই।
