সন্ধান ২৪.কম:নিউইয়র্কের রাজ্য ডেমোক্র্যাটিক পার্টির সভায় উপস্থিত হচ্ছেন হিলারি ক্লিনটন। আগামী ১৭ ফেব্রুয়ারি ম্যানহাটন শেরাটন টাইমস্কোয়ার হোটেলে দলের সভায় সামনের দিকেই থাকছেন তিনি। আসছে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাট দলের তোড়জোড় শুরু হয়ে গেছে।
নিউইয়র্ক থেকে নির্বাচিত সাবেক এই সিনেটর ও পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার রাজনীতিতে এখনও খুবই প্রাসঙ্গিক। জনমত জরিপে প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে বেশি লোকের আনুকূল্য রয়েছে হিলারি ক্লিনটনের।
নিজে কোনো আভাস না দিলেও নানা মহল থেকে তাঁকে নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। নিউইয়র্কে দলের সভায় বক্তৃতার মধ্য দিয়ে আবারও রাজনীতির পাদপ্রদীপে আসছেন হিলারি ক্লিনটন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
