Thursday, February 19, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্কে নানা আয়োজনে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালন

January 26, 2023
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
11
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ নিউইয়র্কে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। সভাগুলোতে জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউইয়র্ক ষ্টেট বিএনপি ঃ ব্রুকলীনের মধুবন রেষ্টুরেন্টে গত ১৯ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন মোহাম্মদ সোহেল।

এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন এবং বিশেষ বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আখতার হোসেন বাদল।
নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সভাপতি ছালেহ আহমদ মানিকের সভপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শিপন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাগপা সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ, বিএনপি নেতা মোহাম্মদ হোসেন কচি, মোহাম্মদ মহিন আহমেদ, আনসার আলী চেয়ারম্যান, নোমান সিদ্দিকী প্রমুখ।
আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন দেশের জনগণ জিয়া ও জিয়া পরিবারকে স্মরণ রাখবে। কেননা, জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপি’র প্রতিষ্ঠাতা আর আধুনিক বাংলাদেশের সৎ রাষ্ট্রনায়কের উজ্জল দৃষ্টান্ত। বক্তারা বলেন, জিয়া পরিবারের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে শেখ হাসিনা সরকার নানা ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিহিংসার রাজনীতি করছে। জিয়া পরিবারকে ধ্বংস করতে চাচ্ছে। দেশ ও প্রবাসের জিয়ার সৈনিকেরা যেকোন মূল্যে আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করবে।
নিউইয়র্ক মহানগর দক্ষিণ ঃ গত ২২ জানুয়ারি রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে মহানগর দক্ষিণ বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট।

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মাওলানা অলিউল্লাহ মো. আতিকুর রহমান, যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক, শাহাদাত হোসেন রাজু, সাইদুর রহমান সাঈদ, মো. সোহরাব হোসেন, আনোয়ার হোসেন, জাফর তালুকদার, এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, জিয়াউল হক মিশন, জোহরা বেগম, রেজবুল কবির, শেখ জহির, সদস্য জামালুর রহমান চৌধুরী, আব্দুল মান্নান হোসাইন, সোলাইমান, জাহাঙ্গীর এম আলম, মাইনুদ্দিন মিয়াজী প্রমুখ। সদস্য সচিব বদিউল আলম ও যুগ্ম আহবায়ক খলকুর রহমানের যৌথ ভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে আব্দুল লতিফ সম্রাট জিয়াউর রহমানের জীবনের নানা দিক আলোকপাত করে তার আদর্শ ধারন করে দেশে-প্রবাসে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
নিউইয়র্ক মহানগর (উওর) বিএনপি ঃ নিউইয়র্ক মহানগর (উওর) বিএনপির উদ্যোগে জিয়ার ৮৭তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী ) এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

যুগ্ম আহ্বায়ক এ জেড এম জাহাঙ্গীর হাসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ইমরান শাহ রন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শরিফুল খালিসদার ,সৈয়দ গৌছুল হোসেন, মানিক আহমেদ,কামরুল হাসান, জাফর তালুকদার, মোঃ লিয়াকত আলী,শাহ্ কামাল উদ্দীন, মুক্তিযোদ্বা নুরুল ইসলাম, মমতাজ উদ্দীন প্রমূখ।
আলোচনা সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন বেলাল মসজিদের পেশ ইমাম মাওলানা মইনুল ইসলাম ও দোয়া পরিচালনা করেন বাংলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কাসেম ইহাহিয়া।


জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ,কারামুক্তি এবং তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডাঃ জুবায়েদা রহমান সহ বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কল্যাণে দোয়া শেষে শিরনী বিতরণ করা হয়।
বিএনপি ও তার অঙ্গসংগঠনসমূহ ঃ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মদিন উদযাপন করেছেন যুুক্তরাষ্ট্র বিএনপি ও তার অঙ্গসংগঠনসমূহের নেতা-কর্মীরা।

জন্মদিন উপলক্ষে ১৯ জানুয়ারী বৃহস্পতিবার জ্যাকশন হাইটস ইসলামিক সেন্টার এন্ড মসজিদে নিউইয়র্ক ষ্টেট বিএনপির আহব্বায়ক অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও সদস্য সচিব সাইদুর রহমান সাঈদের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গিয়াস আহমেদ,মিজানুর রহমান ভূইয়া মিল্টন,মিজানুর রহমান মিজান প্রমূখ।
এছাড়াও যুক্তরাষ্ট্র যুবদল, স্বেচ্ছাসেবক দল,মুক্তিযোদ্ধা দল,শ্রমিক দল, জাসাসের সম্মিলিত উদ্যোগে ২২ জানুয়ারি রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি ও অংগ সংগঠনসমূহের সর্বস্তরের নেতা-কর্মীরা।

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version