সন্ধান২৪.কমঃ নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ,সংগীত শিল্পী নার্গিস রহমানের মেয়ে নৃত্যশিল্পী নারমিন রহমান গত কাল ৯ মার্চ নিজের বাস ভবনে মৃত্যু বরণ করেছেন।
জামাইকার ১০৪-০৬ ১৬৯ ষ্ট্রীটে তার মৃত্যু হয় বলে একটি বিশ্বস্থ সুত্রে জানা গেছে। নারমিন রহমান তার মা ও ছোট ভাই সাকের রহমানের সাথে এক বাসায় থাকতেন। নারমিনের আর এক বড় ভাই লস অ্যাঞ্জেলেস থাকে। মৃত্যুর সময় নারমিন একাই বাসায় ছিলেন। ছোট ভাই কাজ থেকে ফিরে নারমিনের ঘড়ের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে ঘড়ে মৃত অবস্থায় দেখতে পায়।

নৃত্যশিল্পী নারমিন রহমানের বয়স হয়েছিল আনুমানিক ৩০ বছর। তার মা নার্গিস আহমেদও শিল্পকলা একাডেমীর একজন নিয়মিত কন্ঠশিল্পী।
নারমিন ছোটবেলা থেকেই নাচের সাথে সম্পৃক্ত ছিল। নিউইয়র্কের বিভিন্ন অনুষ্ঠানে তাকে নাচের অনুষ্ঠানে দেখা যেত। কি কারণে তার মৃত্যু হয়েছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায় নাই। তার মা বর্তমানে বাংলাদেশের দিনাজপুরে নিজের বাড়িকে অবস্থান করছেন। নারমিনের মৃত্যুর খবর দ্রুত কমিনিটিতে ছড়িয়ে পড়লে নিউইয়র্কের অনেকেই তার বাসায় দ্রুত ছুঁটে যাান। এই খবরে কমিউনিটির সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


