সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘বাংলাদেশিস ফর ট্রাম্প-২০২০’ নামে ৩১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে । কমিটিতে নাসির আলী খান পল সভাপতি, প্রিয়তোষ দে সাধারণ সম্পাদক এবং আর মুস্তাক চৌধুরী প্রধান সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হয়েছেন।
৩ অক্টোবর বাংলাদেশি-আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স-এর এক ভার্চুয়াল সভায় ‘বাংলাদেশি-আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স ইউএসএ ইনক’ প্রতিষ্ঠার পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ‘বাংলাদেশিস ফর ট্রাম্প-২০২০’ নামে একটি কমিটি গঠন করা হয়।
জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউয়ে কুস্তরী পার্টি হলে শনিবার সন্ধ্যায় আয়োজিত রিপাবলিকানদের সভা প্রবাসী ব্যবসায়ী ও ফার্মাসিস্ট নাসির আলী খান পলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডা. ওয়াদুদ ভূঁইয়া, গিয়াস আহমেদ, নির্মল পাল, ইসমাঈল খান আনসারী, কাজী কাইয়ুম, এস এম ইকবাল, প্রিয়তোষ দে, হাবিবুর রহমান, রাজ চৌধুরী, মাহবুবুল আলম, মুনির হোসেন, রিনা আবেদিন, ফাহাদ, বিন মাহবুব, পবন সাহা প্রমুখ।
সভায় প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশি রিপাবলিকান সমর্থকদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে কর্মপন্থা নির্ধারণ করা হয়। সভায় বক্তারা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ কর্মসূচির সফল বাস্তবায়নে তার সঙ্গে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া বক্তারা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন ও চায়নার আগ্রাসন থেকে আমেরিকা তথা পৃথিবীকে রক্ষা করতে নভেম্বরের নির্বাচনে ভোট দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করতে বাংলাদেশি-আমেরিকানদের প্রতি আহ্বান জানান।
সভায় গঠিত ‘বাংলাদেশিস ফর ট্রাম্প-২০২০’ কমিটির মনোনীত কর্মকর্তারা হলেন চেয়ারম্যান-নাসির আলী খান পল, কো চেয়ারম্যান-বিদ্যুৎ সরকার, ইসমাইল খান আনসারী, এস এম ইকবাল, চীফ কোঅর্ডিনেটর-মুস্তাক চৌধুরী, রিজিওনাল কো-অর্ডিনেটর খসরুল আলম, আলতাফ হোসেন, ভজন সরকার, গোবিন্দ বানিয়া, আকরামুজ্জামান, প্রকাশ গুপ্ত, হাবিবুর হাবিব, ইমাম কাজী কাইয়্যুম ও মনির হোসেন, সদস্য সচিব- প্রিয়তোষ দে, সহকারী সদস্য সচিব- দীপক দাস, টেজারার- নির্মল পাল, সহকারী ট্রেজারার সামার রায়, লিঁয়াজো কর্মকর্তা- সাঈদা হোসেন এবং বোর্ড মেম্বার যথাক্রমে টমাস দুলু রায়, মোহাম্মদ মারুফ, সাদেক আহমেদ, মোস্তফা, তারেক, প্রণব চক্রবর্তী ও পরেশ ধর।


