সন্ধান২৪.কমঃ চলমান টিকা কার্যক্রমের মাঝেই নতুন করে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে।
করোনার নতুন উপরূপ ‘বিএফ.৭’-এর থাবায় নিউইয়র্কেও প্রতিদিন সংক্রমণ বাড়ছে ! এই রাজ্যে রোজ শত শত মানুষ সংক্রমিত হাসপাতালে ভর্তি হচ্ছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রে ৫৭,১২১ জন এবং মৃত্যু হয় ৪২৬ জনের। এদিন নিউইয়র্কে কোভিডে আক্রান্ত হয় ৫৭৯৮ জন এবং মৃত্যুবরণ করেন ৪৯ জন।
শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) করোনা ভাইরাসে গোটা যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৫১৫০৩। নিউইয়র্কে আক্রান্ত হয়েছে ৪১০৫ এবং মৃত্যু হয়েছে ২০ জনের।
বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে কয়েক দিন পরেই ভিড় বাড়বে শপিংমল,রাস্তা-রেস্তরাঁয়। এই পরিস্থিতিতে কোভিড নিয়ে নিউইয়র্কে মারাত্মক উদ্বেগ তৈরি হয়েছে। নিউইয়র্কের ফুটপাতে,বিভিন্ন প্রতিষ্ঠানে,ফার্মেসীগুলোতে আবার নতুন করে কোভিট পরীক্ষা করা হচ্ছে।
সর্বোচ্চ আক্রান্ত আর মৃত্যুর পরও যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ঝড় থামছে না। এরপরও অনেকের মধ্যেই টিকাগ্রহণে অনীহা রয়েছে।

নিউইয়র্কের একটি স্বেচ্ছাসেবী জানিয়েছেন, নতুন করোনাভাইরাসে শনাক্ত ব্যক্তিদের মাঝে উদ্বেগজনক প্রবণতা লক্ষ করা যাচেছ। শনাক্ত ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক স্কুলগামী শিশু-কিশোর ও বয়সে একেবারে তরুণ।
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানা যায়,গত নভেম্বর থেকে নিউইয়র্কে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার পর থেকে এখন সবচেয়ে বেশি করোনাভাইরাস শনাক্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানায়, কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেয়ার প্রবণতা গত দুই মাসের থেকে এ মাসে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে একমাত্র উপায় টিকগ্রহণ। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মাত্র ৬৪ দশমিক ৩ শতাংশ নাগরিক টিকা নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের একটি বিশ্লেষক সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, আগামী দিনে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। করোনার এই নতুন ঢেউয়ে জানুয়ারি মাসে দেশে দৈনিক সংক্রমণ বেড়ে দ্বিগুনের বেশী দাঁড়াতে পারে।
নিউইয়র্কের একটি হাসপাতালের ডাক্তার ক্রিষ্টিনা জানান, হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগীই প্রতিষেধক নেননি। এখন তারা আফসোস করছেন। করোনাভাইরাস শনাক্ত হওয়ার আগে তাদের ছিল সুস্থ ও স্বাভাবিক জীবন। কিন্তু এখন তারা হাসপাতালে।
ক্রিষ্টিনা বলেছেন,‘যদি এই জটিল পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করতে চান,তাহলে এখনই টিকা গ্রহণ করুন।
ক্রিষ্টিনা বলেন, যারা ভ্যাক্সিন নিতে ইচ্ছুক নয়। তারা করোনাভাইরাস পরিস্থিতি যে জটিল আকার ধারণ করছে, তা বুঝতে পারছেন না। তখনই তারা বুঝতে পারবেন, যখন হাসপাতালে জায়গার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হবে।
যুক্তরাষ্ট্রের করোনার এই নতুন উপরূপের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।


