নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ

সন্ধান২৪.কম : গত শনিবার করোনা মহামারির কারণে  প্রবাসীদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করেছে নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি। কুইন্স বরো প্রেসিডেন্টের অফিস থেকে এই সামগ্রী সংগ্রহ করা হয়।
রুজভেল্ট এভিনিউতে একটি মসজিদের সামনে এই খাদ্য বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে বক্তব্যে করেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী।
এ সময় বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার বলেন, ‘করোনায় আক্রান্তদের নানাভাবে আমরা সহায়তা দিয়ে আসছি মধ্য মার্চ থেকেই। সোসাইটির কেনা শতাধিক কবরের জায়গা বিনামূল্যে দেয়া হয়েছে স্বজনহীন প্রবাসীদের লাশ দাফনের জন্যে। ক্ষেত্র বিশেষে আমরা ফিউনারেল খরচও দিয়েছি। বাসায় বাসায় খাদ্য-সামগ্রির প্যাকেট বিতরণ করেছি রমজানেও।’
সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী বলেন, ‘কার্যকরী কমিটির পুরো টিম কাজ করছি করোনায় বিপর্যস্ত প্রবাসীদের জন্যে। সকলের আন্তরিক সহায়তা অব্যাহত থাকলে চলমান ক্রান্তিকাল অবশ্যই আমরা উৎরে যেতে সক্ষম হবো।কর্মকর্তাগণের মধ্যে আরও ছিলেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, নির্বাহী সদস্য ফারহানা চৌধুরী, সাদী মিন্টু এবং আবুল কাশেম। স্থানীয় কমিউনিটি বোর্ড মেম্বার মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, কমিউনিটি লিডার আজিমুর রহমান বোরহানও ছিলেন খাদ্য-সামগ্রির প্যাকেট বিতরণে।
Exit mobile version